বন্যা পীড়িতদের সেবায় বিবেদিত হচ্ছে নিউইয়র্কের সারগাম ব্যান্ডের দশম প্রতিষ্ঠা বার্ষিকী
আকবর হায়দার কিরন, নিউইয়র্ক : প্রবাসের অন্যতম সেরা মিউজিক্যাল ব্যান্ড ‘সারগাম’ তাদের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উৎসর্গ করবে বাংলাদেশের বন্যা পীড়িত মানুষের উদ্দেশ্যে। ১০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যে ৭টায় উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে অর্জিত পুরো অর্থ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার ফলে চরম দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে বিতরন করা হবে জানিয়েছেন ব্যান্ডের সদস্যরা। এখানে উল্লেখ করা যেতে পারে, ১০ বছর আগে নিউইয়র্কে প্রতিষ্ঠিত সারগাম ব্যান্ড উত্তর আমেরিকার বিভিন্ন শহরে অত্যন্ত দাপটের সাথে বাজিয়ে প্রচুর সুনাম অর্জন করেছে। এই ব্যান্ডের অন্যতম সদস্যরা হলেন মাসুদ, তুশার, নায়িম, জোহান, লিটন নিবিড় ও ববি। ফোবানা , ঢালিউড এওয়ার্ডস সহ নানান বড় মাপের অনুষ্ঠানে সারগাম ব্যান্ড নিয়মিত বাজিয়ে থাকে। তাছাড়া বাংলাদেশ ও ভারত থেকে সফরে আসা খ্যাতনামা শিল্পীদের সাথেও তারা বিভিন্ন শহরে নিয়মিত বাজিয়ে থাকে। ১০ সেপ্টেম্বর কুইন্স প্যালেসে আয়োজিত সারগামের জমকালো প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রবাসের সকল সেরা শিল্পীদের এক বিরাট সমাবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে। সারগামের উদ্যোক্তারা প্রবাসের সকল সংগীতপ্রেমী, সংস্কৃতিসেবী ও পৃষ্ঠপোষকদের অনুষ্ঠানে যোগ দেয়ার সাদর আমন্ত্রন জানিয়েছেন।
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান