Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বয়স বাড়ে, স্মৃতিশক্তি কমে

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: July 26, 2014 | 1:43 PM

বয়স বাড়ার সঙ্গে স্মৃতিশক্তি হ্রাসের সম্পর্ক রয়েছে, বহু গবেষণায় এটা আগেই প্রমাণিত হয়েছে। নতুন এক গবেষণায়ও বিষয়টি আবার প্রমাণিত হলো। বয়স বৃদ্ধির সঙ্গে মস্তিষ্কের ধারও কমতে থাকে। কিভাবে পুরো প্রক্রিয়াটি ঘটে, সেটা ব্যাখ্যা করেছেন গবেষকরা। ‘মলেকিউলার অ্যান্ড সেলুলার প্রোটিওমিকস’ সাময়িকীতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। লুক্সেমবার্গ সেন্টার ফর সিস্টেমস বায়োমেডিসিনের অধ্যাপক ডক্টর অ্যান্টোনিও দেল সোল মেসা বলেছেন, একস্ট্রাসেলুলার ম্যাট্রিক্সের ৪টি প্রোটিনের একটি গ্রুপ রয়েছে, যেটা বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে। বাকি প্রোটিন গ্রুপগুলো কমবেশি একই রকম থাকে। তিনি বলেন, এ প্রোটিনের একটি উল্লেখযোগ্য সংখ্যা সাইন্যাপসসমূহের (নার্ভের একটি কোষ থেকে অন্য কোষে সংকেত পাঠানোর স্থান) স্থিতিশীলতা ও নমনীয়তার মধ্যে ভারসাম্য নিশ্চিত করে, যা শেখা ও কোন কিছু মনে রাখা অর্থাৎ স্মরণশক্তির জন্য গুরুত্বপূর্ণ। আমস্টার্ডামের ভিইউ ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর রোনাল্ড ভ্যান কেস্টেরেন বলেন, বয়স বৃদ্ধির সঙ্গে এ প্রোটিনগুলোর গ্রুপের সংখ্যা বাড়তে থাকে এবং মস্তিষ্কের কোষগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী নার্ভগুলো আরও অনমনীয় হতে থাকে, যা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়া বা নতুন কিছু শেখার বিষয়টাকে কঠিন করে তোলে ও স্মৃতিশক্তি কমতে থাকে। এদিকে এ গবেষণা আগামীতে অ্যালঝেইমার্স ও পার্কিনসন্সের মতো মারাত্মক ব্যাধির গবেষণায় কাজে আসবে বলে মনে করেন গবেষকরা।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV