বর্ণাঢ্য আয়োজনে ইয়েলো সোসাইটি নিউইয়র্ক’র রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশী ক্যবীদের বৃহৎ ও পুরাতন সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক-এর রজত জয়ন্তী উৎসব। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের শুভেচ্ছা বক্তব্য ছাড়াও ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট নিযুক্ত কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুন্নেসা। বৃষ্টিমুখর সন্ধ্যায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতি ছিলো লক্ষনীয়। খবর ইউএনএ’র।
সিটির জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে গত ২৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী সরকার এম. ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ, নিউইয়র্কের কনস্যুলর চৌধুরী সুলতানা পারভীন, ফার্স্ট সেক্রেটারী মোহাম্মদ শামীম হোসেন ও ভাইস কনসাল আসিব আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়েলো সোসাইটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সুদৃশ্য কেক কাটা হয়। এরপর সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পৃষ্ঠপোষক, অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান অতিথির সংক্ষিপ্ত স্মৃতিচারণে সোসাইটির ভূমিকা ও প্রভাব সম্পর্কে সম্যক চিত্র ফুটে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে রজত জয়ন্তী স্মারক তুলে দেন ইয়েলো সোসাইটির সভাপতি। সফলতা ও গৌরবের পঁচিশ বছর পূর্তির এ উৎসবের আহ্বায়ক এবং ইয়েলো সোসাইটির সহ-সভাপতি আবওয়াবুল চৌধুরী আরবাবের সঞ্চালনায় ইয়েলো সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসবের যুগ্ম আহ্বায়ক আনিস রহমান ফরিদ ও সদস্য সচিব এ.কে.এম.এম. রশিদ। অনুষ্ঠানে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা তার বক্তব্যে বলেন, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী ক্যাবীদের সুনাম রয়েছে। তারা নিউইয়র্ক শহরের রাস্তায় ক্যাব চালিয়ে বাংলাদেশরই প্রতিনিধিত্ত্ব করছেন। আমি মনে করি তারা এক একজন বাংলাদেশী রাষ্ট্রদূত। তিনি বাঙলাদেশ সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকারেরর ভিশন ২০২০ ও ২০৪১ মিশন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহ রাখতে তিনি আর্থিকভাবে স্বচ্ছল ক্যাবী সহ প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইয়েলো সোসাইটির সভাপতি মো: জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস, রজত জয়ন্তী উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক আবওয়াবুল চৌধুরী আরবার, সদস্য সচিব একেএম এম রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে কনসালর জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা-কে প্ল্যাক দিয়ে সম্মানিত করা হয়। এর আগে তিনি রজত জয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন-এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য ও জনপ্রিয় শিল্পী সুবীর নন্দী ও দিনাত জাহান মুন্নি ছাড়াও প্রবাসের শিল্পী জনপ্রিয় অমিত কুমার দে, তানভীর শাহীন সহ নতুন প্রজন্মের শিল্পী রাহিমী খান এবং ইয়েলো সোসাইটি পরিবারের সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং