Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বর্ণিল আয়োজনে বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের’র বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: September 15, 2014 | 8:02 PM

দিনভর আনন্দ উৎসব, খেলাধুলা, আড্ডা আর গল্পের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর Grater-Comilla-pic-1কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনকের বনভোজন। গত ৩১ আগষ্ট রবিবার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ওয়েষ্ট চেষ্টারের এফডিআর ষ্টেট পার্কে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। পার্কে পুরো দিনব্যাপী মুখরিত ছিল আমন্ত্রিত অতিথিদের পদভারে। ছায়া ঢাকা পাখি ডাকা বিশাল পার্কে হরেক রকমের গাছের ফাকেঁ এ দিনটিতে হারিয়ে যায় আবাল-বৃদ্ধা-বণিতা। এতে  সব ভেদাভেদ ভূলে ঐক্যের জোয়ার প্রবাহিত হয় বৃহত্তর কুমিল্লাবাসী মাঝে। সারা বছর এ একটি দিনের জন্য অপেক্ষা থাকেন অনেকে। দেখা হয় পুরাতন বন্ধু আর পরিচিতি হয় নতুনদের সাথে। একে অপরের স্মৃতিচারণ আর মেতে উঠেন গল্পে। পরিনত হয় বৃহত্তর কুমিল্লাবাসীর মিলন মেলা। নিউইর্য়কের ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ড, নিউ র্কাক, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস ও ওজনপার্ক এলাকা থেকে সকালে একযুগে ৯টি বাস ছেড়ে যায় পিকনিকের উদ্দেশ্যে। সাথে যোগদেন আরো তিনশতাধিক প্রাইভেট কার। এতে প্রায় সহ¯্রাধিক লোক জড়ো হয় পিকনিক স্পটে। মর্হুতে বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা,ব্রাক্ষণবাড়িয়া-চাঁদপুর)বাসীর মিলনমেলায় পরিনত হয়। সেখানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সংগঠনের সাধারণ সম্পাদকসহ বনভোজন উদযাপন উপ-কমিটির সদস্য ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। পার্কে পৌছার পর সমিতির সাধারণ সম্পাদক তরুন সংগঠক মিয়া মোহাম্মদ দুলাল ও সদস্য সচিব ইকবাল খানেরGrater-Comilla-pic-পরিচালনায় বনভোজন সকলের উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা.এনামুল হক। এ এরপর শুরু হয় বিভিন্ন ইভেন্টে সাজানো শিশু, কিশোর, মহিলা ও পুরুষদের পৃথক খেলাধুলা। এছাড়াও শেষ বিকেলে র‌্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বনভোজনে আলোচনা পর্ব সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাজী খবিরউদ্দিন ভূইয়্যাঁ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সরকার ইসলাম, বিশেষ অতিথি ছিলেন,সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আলী আক্কাস,বিশিষ্ট আইনজীবি এর্টণী মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহসাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, আমন্ত্রিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র Grater-Comilla-pic-10সফররত সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ শিল্প ও কর্মাস ব্যাংকের সাবেক চেয়ারম্যান এডভোকেট এটিএম আলমগীর। তাহার উপস্থিতিতে বনভোজনে আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। উল্লেখ্য, সভাপতি আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী বাংলাদেশ সফরে থাকায় বনভোজনে উপস্থিত ছিলেন না। বক্তব্য রাখেন হাজী শাহ আলম ভূইয়্যাঁ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মাওলানা অলিউল্লা মো: আতিকুর রহমান, শামসুদ্দিন আহমেদ শামীম, মঞ্জুরুল আলম হারুন, বনভোজন উপ-কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম সরকার, প্রধান সমন্বয়কারী কাজী তোফায়েল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক ইয়ার আহমেদ পাটোয়ারী, সার্বিক তত্বাবধায়ক মোহাম্মদ আলী, সমিতির সাবেক সভাপতি আজাদ বাকিরসহ আরো অনেকে।
Grater-Comilla-pic-7বক্তারা বলেন, কর্মব্যস্ত প্রবাসে আমরা নিজ এলাকার লোকের সঙ্গে একে অন্যের সাথে পরিচয় থাকেনা। এই পিকনিকের মাধ্যমে প্রবাসে একে অপরের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠে, যাতে সুখে দুঃখে পরস্পরের পাশে দাড়াঁতে পারে। সবার সাধ্যমত বৃহত্তর কুমিল্লাবাসীর উন্নয়নে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, সমিতিকে ইস্পিত লক্ষ্যে পৌছাতে হলে প্রয়োজন সহযোগিতা ও সহমর্মিতার মানসিকতা।
বনভোজনে অন্যতম আকর্ষণ ছিলো র‌্যাফেল ড্র । এ পর্ব পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী পরিষদের সদস্য ইউনুস সরকার।এতে প্রথম পুরস্কার ছিল নিউইর্য়ক-ঢাকা-নিউইর্য়ক বিমান টিকেট, দ্বিতীয় পুরস্কার ইয়ার আহমেদ পাটোয়ারী সৌজন্যে ৫১ ইঞ্চি টিভি, আইপট, আইপ্যাডসহ এগারটি আকর্ষণীয় পুরস্কার। এতে প্রথম পুরস্কার নং ৭৫৪৭৯৫ এবং ১০ম পুরস্কার নং ৭৫৫০৬০ বিজয়ীকে পিকনিক স্পটে পাওয়া যায়নি, বাকী বিজয়ী ভাগ্যবান উপস্থিত সকলকে পুরস্কার তুলে দেন অতিথি ও সমিতির কর্মকর্তাবৃন্দ। বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসের Grater-Comilla-pic-5খ্যাতনামা শিল্পীরা। খেলাধূলার মধ্যে ছিলো শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, পুরুষদের টেনিস বল নিক্ষেপ ও ফুটবল। বনভোজনে ভোজন বিলাসীদের জন্য ছিল জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেষ্টুরেন্টের সুস্বাদু খাবার। বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন দুলাল চন্দ্র দেবনাথ, জাকির হোসেন, আবুল খায়ের আকন্দ, মো: এ সিদ্দিক,  হাজী পেয়ার আহমেদ, ইসমাইল মিয়া, ইউনুস সরকার, হাতেম আল মারোয়ান, নূরুল ইসলাম, জুনায়েদ আহমেদ, মো: এ জামান (মাসুম), বদিউল এ ভূইয়া, মো: এস রহমান (বকুল), ওয়াসিম উদ্দিন, আব্দুস সালাম, নাজমুল মামুন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মজিব-উর-রহমান, বর্তমান সভাপতি কামাল আহমেদ, সোসাইটির ষ্ট্রাষ্টিবোর্ড সদস্য এডভোকেট জামাল আহমেদ জনি, সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার, সমাজকর্মী ড. ফারজানা আফরোজ, কুমিল্লা সোসাইটি অফ নর্থ আমেরিকা ইনকের সাবেক সভাপতি সাকির আলম মজুমদার, প্রফেসর মনির খান, মোশাররফ হোসেন খান, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি আমিন খান জাকির, সাধারণ সম্পাদক মামুন মিয়াজী, কুমিল্লা মহানগর সভাপতি ইসতিয়াক রুমি, সাধারণ সম্পাদক সারোয়ার খান বাবু, কুমিল্লা সোসাইটির সভাপতি-সাধারণ সম্পাদক, কুমিল্লা জিলা সোসাইটির সভাপতি-সাধারণ সম্পাদক, ব্রাক্ষণবাড়িয়া কমিউনিটির সভাপতি-সাধারণ সম্পাদক, ব্রাক্ষণবাড়িয়া সোসাইটি ইউএসএ ইনকের সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপরে উল্লেখিত সংগঠনগুলো কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, কমিউনিটি নেতা মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদ, দলীদুর রহমান, মফিজুর রহমান ভূইয়াঁ রুমি, আবুল কালাম, সিরাজুল ইসলাম জামাল, মাহবুবুর রহমান, রবিউল হাছান, ভিপি জসিম,  কবির হোসেন, আবু মুসা, জসিম উদ্দিন, রুবেল, বাসেদ, হাবিবুর রহমান, জামিল, রাশেদ, মোহাম্মদ হোসেন, বাবু, কাজী এনামুল হক, জামাল হোসেন, ইসমাঈল, রুস্তম, জাকির, হোসেন, জামাল উদ্দিন, বাবু, সোহেল, টি হোসেন, হান্নান, আলম, সালাহউদ্দিন, নোমান, বাচ্চু ডিলার, হালিম, মুন্সি, হেলাল মুন্সি, তারেক, জুয়েল, আবুল বাসার মিলন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, জামাল, মোহাম্মদ পারভেজসহ আরো অনেক অতিথিবৃন্দ।
সবশেষে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও আহবায়ক আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। আহবায়ক জাহাঙ্গীর আলম সরকার বৃহত্তর কুমিল্লাবাসীসহ আমন্ত্রিত অতিথিদের সরব উপস্থিতি এবং দিনব্যাপী বনভোজনে অবস্থান করে পুরো অনুষ্ঠানকে স্বার্থক করার জন্য ধন্যবান জানান। তিনি বনভোজনের সমাপ্তি ঘোষণার পর পড়ন্ত বিকেলে সকলে নিজ গন্তব্যে উদ্দেশ্যে রওয়ানা দেন। এ উপলক্ষ্যে সাংগঠনিক সম্পাদক আমানত হোসেন আমানের সম্পাদনায় সমিতি সাবেক কার্যকরী কমিটির সদস্য মরহুম সর্দার মোশাররফ হোসেনকে উৎসর্গ করে ‘ময়নামতি’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।

নিউইর্য়কে সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীর সংবর্ধিত

বাংলাদেশ জাতীয় সংসদ কুমিল্লা ১০ আসন (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ শিল্প ও কর্মাস photo-1-1vব্যাংকের সাবেক চেয়ারম্যান এডভোকেট এটিএম আলমগীরকে সংবর্ধনা জানিয়েছেন নিউইর্য়ক প্রবাসী লাকসামবাসী। গত ১৩ সেপ্টেম্বর শনিবার ব্রঙ্কসের ৩২-১৪ ATM-Alamgirকিংব্রীজ এভিনিউর স্থানীয় মিলনায়নে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহ আলম বিএসসি, পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত পুলিশ ইন্সেপেক্টর ফখরুল ইসলাম, হাজী খবিরউদ্দিন ভূইয়াঁ, মাওলানা অলিউল্লা মো: আতিকুর রহমান, হাজী শাহ আলম ভূইয়াঁ, মুক্তিযোদ্ধা ডা.আলী আহমেদ, হাজী মোহাম্মদ আলী, মঞ্জুরুল আলম হারুন, আবুল কালাম ভূইয়াঁ, সাইফুল ইসলাম শাহীন, অধ্যাপক সাফায়েত উল্লাহ মজুমদার। প্রবাসী লাকসামবাসীর ব্যানারে আয়োজনে অনুষ্ঠানের অন্যতম উদ্যেক্তা ছিলেন মো:শাহ আলম বিএসসি, আব্দুল জলিল তিতুমির, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ও নূরে আলম। অনুষ্ঠানের শুরুতে এটিএম আলমগীগের হাতে আই ফোন ৫এস তুলে দিয়ে শুভেচ্ছা জানান সুরাইয়া আক্তার।
photo-5cসংবর্ধনায় উপস্থিত ছিলেন হাজী পেয়ার আহমেদ, হাজী আব্দুর করিম, মশিউর রহমান মজুমদার, মামুনুর রশিদ রিপন, মনসুর আহমেদ, জামাল উদ্দিন, টনি, মামুন,দুলাল,হুমায়ন কবির,নজরুল ইসলাম,কাউসার আহমেদ,বদিউল আলম, ফখরুল ইসলাম,মাহবুব আলম,আমিনুল ইসলাম,রুবেল,ফারুক,আনিস,মিন্টু মজুমদার, মুন্না, কামরুল, মতিন, আনোয়ার, এরশাদ, অপু, নাদিম মজুমদার, জুবায়ের, আতাহার, রবিন, নিলা আলম, মিসেস খবির, মিসেস পেয়ার,শাহীনা পলি,সুরাইয়া, মিসেস শাহীন, মিসেস হুমায়ন, কুলসুম আক্তার সুমি, কামরুন নাহার রীনা, মিসেস নজির আহমেদ, মিসেস দুলাল,আম্বিয়া বেগম, রৌশনারা, বিলকিস বেগম প্রমুখ। উল্লেখ্য,এটিএম আলমগীর আগামী ২২ সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে নিউইর্য়ক ত্যাগ করবেন। দেশের যাত্রা যেন সহী সালামতে হয় সে কামনায় দোয়া করেন মাওলানা অলিউল্লা মো: আতিকুর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV