Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বর্ষনমুখর দিনে নিউইয়র্কের ছড়াটে’র জমজমাট ছড়াড্ডা

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: October 11, 2023 | 10:31 PM

আশরাফুল হাবিব মিহির, নিউইয়র্ক : তুখোড় ছড়াকারদের অংশগ্রহণে বৃষ্টিমুখর দিনে ছড়াপাঠের জমজমাট আসর বসেছিলো অনলাইনে। গত ৩০ সেপ্টেম্বর শনিবার ছড়াটে-র মাসিক ছড়াড্ডায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ‍্য এবং বাংলাদেশ থেকে খ‍্যাতনামা ছড়াকাররা এই আড্ডায় যুক্ত হন। নিউইয়র্কে লাগাতার বৃষ্টি ও বিরুপ আবহাওয়ার কারণে এবারের ছড়াড্ডা অনলাইনে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া ‘বোধন’ আবৃত্তি সংগঠনের সদস‍্য শিশুশিল্পী আনমোল চৌধুরীর আবৃত্তির মধ্য দিয়ে আড্ডা শুরু হয়। আনমোল প্রখ‍্যাত তিন ছড়াকার শিশুসাহিত‍্যিক লুৎফর রহমান রিটন, রাশেদ রউফ ও দেবব্রত দত্তের পরপর তিনটি ছড়া আবৃত্তি করে সবার প্রশংসা কুড়ায়। এরপর ছড়াকারগণ একে একে তাদের ছড়া পাঠ করেন। নিউজার্সি থেকে ছড়াকার আবৃত্তি শিল্পী সুব্রত চৌধুরী, বাংলাদেশ থেকে ছড়াকার শিশু সাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, নিউইয়র্ক থেকে ছড়াকার কবি শাহীন ইবনে দিলওয়ার, ছড়াকার কথা সাহিত্যিক সজল আশফাক, ছড়াকার মৃদুল আহমেদ, ছড়াকার শাম্স চৌধুরী রুশো ও ছড়াকার কবি সুমন শামসুদ্দিন অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী সকলে ছড়াটে-র ছড়াড্ডা’র এই উদ‍্যোগের জন্য প্রশংসা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছড়াটে-র প্রতিষ্ঠাতা শাম্ স চৌধুরী রুশো। বিপুল সংখ্যক শ্রোতারা অনলাইনে যুক্ত হয়ে এই আয়োজন উপভোগ করেন।
উল্লেখ্য, শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে এবছরের ফেব্রুয়ারি মাস থেকে নিয়মিত মাসিক ছড়াড্ডা শুরু করে। এটি ছিলো অষ্টম ছড়াড্ডা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ