Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বলিরেখায় চিকিৎসায় বোটক্স আবেগগত বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: September 15, 2014 | 9:54 PM

মুখের বলিরেখা [রিংকলস] দূর করার লক্ষ্যে তরুণ-তরুণীদেরকে দেওয়া বোটক্স চিকিৎসা তাদের আবেগগত বৃদ্ধিকে ব্যাহত করতে পারে বলে এক গবেষণায় দেখা গেছে। ব্রিটিশ প্লাস্টিক সার্জনদের একটি এসোসিয়েশন গবেষণাটি চালিয়েছে। খবর বিবিসির

বলিরেখা মসৃণ বা দূর করার লক্ষ্যে ভুক্তভোগীদেরকে সাধারণত বোটক্স নামে এক ধরনের ইনজেকশন দেওয়া হয়। আবেগগত বৃদ্ধিকে ব্যাহত করে বিধায় এটি নেওয়ার ক্ষেত্রে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা।

‘এসথেটিক নার্সিং’ নামে একটি জার্নালে লেখা এক প্রবন্ধে গবেষকরা এ আশঙ্কার কথা জানিয়েছেন। প্রবন্ধে চিকিৎসকরা জানান, অনূর্ধ্ব ২৫ বছরের তরুণ-তরুণীদের মধ্যে বলিরেখা মসৃণকারী বোটক্স ইনজেকশনটি নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

গবেষণাটিতে আভাস দেওয়া হয়েছে, বলিরেখার চিকিৎসার লক্ষ্যে করা ঠাণ্ডা মুখমণ্ডল তরুণ-তরুণীদের আবেগ কিভাবে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হয় তা শেখা বাধাগ্রস্ত করে।

বোটক্স ও এর অন্যান্য রূপভেদ বলিরেখা দূর করতে মুখের উপরের ভাগের মাংশপেশীকে অস্থায়ীভাবে স্থবির করে দিয়ে কাজ করে। টিনএজারদেরকে কসমেটিক চিকিৎসায় এই ইনজেকশন দেওয়া অনৈতিক বলে ব্রিটেনের এসোসিয়েশন অব প্লাস্টিক সার্জন জানিয়েছে।বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV