বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলা প্রেস(নিউইংল্যান্ড): বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।এ উপলক্ষে গত ১৮ই ফেব্রুয়ারী, ২০১১ শুক্রবার ক্যামব্রিজস্থ রিঞ্জ এভিনিউ এর কম্যুনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথী ছিলেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উপদেষ্টা ও বস্টন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আবু হাসনাত।সভার শুরুতে মহান ২১শে ফেব্রুয়ারীর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ সুচনা বক্তব্যে বীর বাঙ্গালীর মুক্তিসংগ্রামে একুশের ভুমিকা এবং অনুপ্রেরণা বিশদভাবে আলোচনা করেন। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা রাতুল বড়ুয়া বলেন, ১৯৪৭ সালের ২রা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে “তমুদ্দিন মজলিশ” গঠণের মাধ্যমে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে পাকিস্তানী শাসক গোষ্ঠীর একপেশে শোষণ আর নির্যাতনের বিরুদ্ধে বাঙ্গালীর অধিকার আদায়ের।তারই ধারাবাহিকতায় ইতিহাসের নানা আন্দোলন পেরিয়ে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশণে একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং পরে ৪ঠা জানুয়ারী ২০০০ সালে ইউনেস্কোর মহাসচিব কইচিরো মাতসূরা এক চিঠিতে ১৮৮টি সদস্য দেশের জাতীয় কমিশণকে প্রথমবারের মত ভাবগম্ভীর পরিবেশে এই ঐতিহাসিক দিবস পালনের আহবাণ জানান। অপর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক একুশের অসাম্প্রদায়ীক চেতনা বাস্তবায়নের গুরুত্ব বিশ্লেষণ করেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ রহমান মন্টু একুশের ত্যাগ-তিতিক্ষার শিক্ষা বাস্তবায়নের আহবান জানান। প্রধান অতিথি ড.সৈয়দ আবু হাসনাত ইতিহাসের আলোকে জাতি ও জাতীয়তার পরিপুর্ণ গঠন ও বিকাশে ভাষার ভুমিকা এবং তাৎপর্য এবং বাংলাদেশের সমকালীন রাজনীতিতে মহান শহীদ দিবসের তাৎপর্য বর্ণনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী এবং আইন বিষয়ক সম্পাদক ফাইযুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন নিউ ইংল্যান্ড আওয়ামী যুবলীগের আহবায়ক মিন্টো কামরুজ্জামান এবং বেইনের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ সালাম শিলু। মূল্যবান সমাপনি বক্তব্যের মাধ্যমে সভাপতি ইউসুফ চৌধুরী সভার সমাপ্তি ঘোষণা করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








