বাংলাছবির একটি তরঙ্গ নিউইয়র্কে পৌঁছেছে:আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ কাদরী
নিউইয়র্ক : বাংলাছবির একটি তরঙ্গ নিউইয়র্কে পৌছেছে। এই তরঙ্গ আমাকে স্পর্শ করেছে। আমি এতে গৌরব বোধ করছি। এ কথাগুলো বলেছেন বাংলার অন্যতম কবি নিউইয়র্ক প্রবাসী শহিদ কাদরী। নিউইয়র্ক ফিল্ম সেন্টার আয়োজিত চারদিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নগরীর বাঙালি অধ্যুসিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজন করা হয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমাদের চলচ্চিত্রের অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। তারই প্রমান এই নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের প্রদর্শনী।

মোরশেদুল ইসলাম বলেন, নিউইয়র্কে আরও অনেকবার এসেছি চলচ্চিত্র সংক্রান্ত কাজে কিন্তু এই প্রথম এখানে আমার কোনো চলচ্চিত্র দেখানো হচ্ছে এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়েছি। এজন্য আমি গর্বিত।
তিনি আরও বলেন, প্রিয় কবি শহিদ কাদরীকে এই অনুষ্ঠানে কাছে পেয়ে আমি গর্বিত বোধ করছি। আয়োজনের জন্য নিউইয়র্ক ফিল্ম সেন্টারকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। পরে উদ্বোধনী রাতে ডাইভার্সিটি প্লাজার খোলা পাঙ্গনে প্রদর্শিত হয় মোরশেদুল ইসলামের ‘শরৎ ’৭১’ নামের ছবিটি। মুগ্ধ হয়ে ছবিটি দেখেন কবি শহিদ কাদরী। হুইল চেয়ারে করে এই অনুষ্ঠানস্থলে এসেছিলেন শারিরীকভাবে অসুস্থ্য এই কবি। দর্শক সারিতে আরও ছিলেন প্রয়াত সাংবাদিক শিক্ষক ও সিনেম্যাটোগ্রাফার মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলি কাজী।
৩ মে উৎসবের দ্বিতীয় দিনে জ্যুইস সেন্টারে মিশুক মুনীরের তোলা ছবির প্রদর্শনী হবে সন্ধ্যা ৬টায়। একই ভেন্যুতে দেখানো হবে বাংলার আরেক শ্রেষ্ঠ নির্মাতা প্রয়াত তারেক মাসুদের ছবি নরসুন্দর ও রানওয়ে। এছাড়া আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন কবির আনোয়ার, মোরশেদুল ইসলাম, ক্যাথরিন মাসুন ও হাসান ফেরদৌস। সঞ্চালকের দায়িত্ব পালন করবেন এনওয়াইএফসি’র ওবায়দুল্লাহ মামুন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে ক্যাথরিন মাসুদ ও মঞ্জুলি কাজীকে।
উৎসবের তৃতীয় দিন শনিবার জ্যাকসন হাইটস-এর পিএস-৬৯ এ দেখানো হবে ব্রাত্য আমিনের ছবি পতাকা, পলাশ রসুলের ছবি রক্তাক্ত প্রান্তর, মাসুদ বখস নাজমুলের ফটো রাজনীতি, মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাসেল ও নাগিসা ওশিমার জয় বাংলা। এইদিন দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন মোরশেদুল ইসলাম। রোববার সমাপনী দিনে পিএস-৬৯ জমজমাট থাকবে লিয়ার লেভিনের জয় বাংলা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ফ্রোজেন টিয়ার্স, এনায়েত করিম বাবুলের চাক্কি, শাহীন দিল রিয়াজের রাকিব খান, দ্য প্রজেকশনিস্ট ও গোলাম রাব্বানি বিপ্লবের স্বপ্ন ডানায় ছবিগুলোর প্রদর্শনীর মধ্য দিয়ে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








