Sunday, 28 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়নের মুকুট পরিয়েই অবসরে যেতে চাই : নিউইয়র্কে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: August 12, 2017 | 10:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান বললেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে আমরা একটি পর্যায়ে এনেছি। আমাদের পরবর্তী প্রজন্ম এই পর্যায় থেকে আরেকটি পর্যায়ে নিয়ে যাবে এবং আমি খুবই আশাবাদি যে, নতুন প্রজন্মের ক্রিকেটাররা বর্তমানের মত সর্বস্তরের মানুষের ভালবাসা পেতে থাকলে নিশ্চয়ই বিশ্ব-ক্রিকেটে ইতিহাসে বাংলাদেশ অনন্য এক স্থান দখলে রাখতে সক্ষম হবে।’৩০ বছর বয়েসী সাকিব বলেন, ‘শরীর যদি পারমিট করে তাহলে আরো ১০ বছর পর্যন্ত খেলতে পারবো ইনশাআল্লাহ। আর আমার স্বপ্ন হচ্ছে, অবসরে যাবার আগে বাংলাদেশকে বিশ্বকাপে চ্যাম্পিয়নের মুকুট উপহার দেয়ার।’

সাকিব বললেন দক্ষিণ এশিয়ানদের প্রিয় চিত্রনায়ক শাহরুখ খানের কথাও। কলকাতা নাইট রাইডারের মালিক হচ্ছেন শাহরুখ খান। সাকিব খেলেন সেই টিমে। এরফলে শাহরুখ সম্পর্কে সাকিবের অনেক ধারণা হয়েছে। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘খুবই হাম্বল এবং বন্ধুসুলভ আচরণ করেন। বাংলাদেশের খেলা তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখে থাকেন। আমার সাথে যখনই কথা হয়, তিনি আমাদের টিমের খেলা পর্যালোচনা করেন এবং বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন।’ সাকিব আরো বলেন, ‘একইসাথে আমাকে উপদেশ দেন কীভাবে ভালো বাবা এবং ভালো স্বামী হওয়া যায়।’ 

নিজের প্রেম এবং বিয়ে প্রসঙ্গে সাকিব বলেন, ‘ফেসবুকে পরিচয় ঘটে উম্মে আহমেদ শিশিরের সাথে। এত সুন্দর মেয়ে, ছবি দেখেই অভিভূত হই। এক পর্যায়ে মনে হয়েছিল যে, এটি হয়তো কোন ফেইক আইডি। কিন্তু বাস্তবেই যে সে.——ছিল। লন্ডনে খেলার দেখা হয় দু’বার। এরপরই বিয়ে। প্রেম করার তেমন সুযোগ ঘটেনি। তবে তাকে বিয়ে করার সিদ্ধান্তটি ছিল আমার জীবনের সবচেয়ে ভালো এবং সময়োপযোগী একটি সিদ্ধান্ত। কারণ, বিয়ের পর আমি আরো বেশী উৎসাহ পাচ্ছি ক্রিকেটের প্রতি।’ সাকিবের দু’বছর বয়েসী কন্যা আলেনা হাসান অব্রেসহ স্ত্রী শিশির থাকেন যুক্তরাষ্ট্রের মেডিসন সিটিতে।

১০ আগস্ট শুক্রবার রাতে নিউইয়র্ক সিটির কুইন্সে একটি মিলনায়তনে প্রবাসীদের মুখোমুখী হবার চমৎকার এ আয়োজন করেছিল ‘শো টাইম মিউজিক’ নামক একটি বিনোদন সংস্থা। এ সংস্থার প্রেসিডেন্ট আলমগীর খান আলমের আমন্ত্রণে সর্বস্তরের প্রবাসীর সমাগম ঘটেছিল। বক্তৃতার কোন সুযোগ ছিল না। সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যান সাকিব আল হাসান। ক্রিকেট এবং ব্যক্তি জীবনের যাবতীয় প্রশ্নে তিনি ছিলেন প্রফুল্ল। অবলিলায় তা বিবৃত করেছেন প্রবাসীদের কৌতুহল মেটাতে। এর আগে সাকিববে প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন বহুবছর যাবত নিউইয়র্কে বসবাসরত আরেক কৃতি এ্যাথলেট ও সাপ্তাহিক ঠিকানার প্রেসিডেন্ট সাঈদ-উর রব। ১৯৮০ সালে এই রব ডিসকাস থ্রো-তে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন। এ সময় নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, প্রখ্যাত ব্যবসায়ী ও সমাজকর্মী সাঈদ রহমান মান্নান, কন্ঠশিল্পী রিজিয়া পারভিন, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, আহসান হাবীব শুভেচ্ছা বক্তব্য রাখেন। গভীর রাত অবধি চলা এ অনুষ্ঠানে আগতরা সাকিবের সাথে ফটো সেশনের পাশাপাশি সেলফীতেও মেতেছিলেন।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, গত শনি ও রোববার ফ্লোরিডায় অনুষ্ঠিত ‘ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ’র খেলায় অংশ নেয়ার জন্যে যুক্তরাষ্ট্রে এসেছেন সাকিব আল হাসান। হৃদ্যতাপূর্ণ এ আলাপচারিতায় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার এবং সেক্রেটারি শহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান, কানু দত্ত, আজিমউদ্দিন অভি, যুক্তরাষ্ট্র শাখা ‘রিয়াল এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ’র সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV