বাংলাদেশি আমেরিকান ড. নিনা আহমেদ ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে বিজয়ী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটির ডেমোক্র্যাটিক পার্টি থেকে ‘সিটি কাউন্সিল অ্যাট লার্জ’ পদে বিজয়ী হয়েছেন ড. নীনা আহমেদ। ৭ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে ৯ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে বাংলাদেশি আমেরিকান ড. নীনা আহমেদ বিজয়ী হন।
সিটি মেয়রের মতোই পুরো সিটির ভোটে কাউন্সিল অ্যাট লার্জ পদ প্রার্থীদের বিজয়ী হতে হয় অর্থাৎ মেয়রের সমান্তরাল ক্ষমতার অধিকারী থাকেন তারা এবং সিদ্ধান্ত গ্রহণে মেয়রকে সার্বক্ষণিক পরামর্শ/সহযোগিতা করেন।
উল্লেখ্য, ড. নীনা আহমেদ এর আগে এই সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। কাউন্সিল অ্যাট লার্জ পদে নিনা আহমেদসহ আরো ৪ জন বিজয়ী হন।
একই দিন অনুষ্ঠিত মিলর্বন বরোর কাউন্সিল নির্বাচনে দুই বাংলাদেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এর একজন হলেন মোঃ নূরুল হাসান। এটি হবে তৃতীয়বারের মতো বিজয়। আর নতুন প্রজন্মের সালাহ উদ্দিন মিয়া এবারই প্রথম নির্বাচনের প্রার্থী এবং প্রথমবারের মতো কাউন্সিলার নির্বাচিত হন।
অপরদিকে মিলর্বন বেরোতে নতুন দুজন কাউন্সিলম্যান জয়ী হওয়া এখন মিলর্বন বোরো এখন পুরোটাই বাংলাদেশিদের দখলে। মেয়র, ৫ জন কাউন্সিলম্যান এবং ট্যাক্স কালেক্টর সবাই বাংলাদেশি।
বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়ার পক্ষ থেকে কাউন্সিল অ্যাট লার্জ পদে ড. নিনা আহমেদ এবং মিলর্বন বরোতে কাউন্সিলম্যান পদে মোঃ নূরুল হাসান ও সালাহ উদ্দিন মিয়া জয়ী হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে। ড. নীনা আহমেদের বিজয়ে ফিলাডেলফিয়া সহ সমগ্র আমেরিকায় বাংলাদেশি কম্যুনিটিতে আনন্দ উল্লাস চলছে। তাকে জানাচ্ছেন অভিনন্দন ও শুভেচ্ছা।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








