বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে বাংলাদেশি অফিসারদের প্রশংসা পুলিশ কমিশনার ও’নীল’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি পুলিশ অফিসারদের কাজের প্রশংসা করেছেন পুলিশ কমিশনার জেমস ও’নিল। গত ১৬ নভেম্বর কুইন্স বুলেভার্ডের একটি পার্টি হলে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা) আয়োজিত চতুর্থ বার্ষিক নৈশভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ কমিশনার ও’নীল এ প্রশংসা করেন।
অনুষ্ঠানে জেমস ও’নীল বলেন, নিউইয়র্কে সাড়ে তিনশ পুলিশ অফিসার অকুণ্ঠভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা অবশ্যই প্রশংসার যোগ্য। একই সঙ্গে ৮৬ লাখ নিউইয়র্কে প্রতিনিয়ত এই শহরের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। গত ২০ বছরে নিউইয়র্ক শহরের বিস্ময়কর উন্নতি হয়েছে।


অনুষ্ঠানে নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আরও বাংলাদেশিদের সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশি-আমেরিকান পুলিশ বন্ধুরা আমাদের বাংলাদেশের মুখ অনেক উজ্জ্বল করছেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হয়। বছরের সেরা পুলিশের পুরস্কার পান বাংলাদেশি ডিটেকটিভ ওয়ালিউর রহমান। সেরা কমিউনিটি ব্যক্তিত্বের পুরস্কার তুলে দেওয়া হয় অ্যাটর্নি মঈন চৌধুরীর হাতে। এসময় বাপার সভাপতি লেফটেন্যান্ট সুজাত খান এবং সাধারণ সম্পাদক অফিসার হুমায়ূন কবীর মঞ্চে উপস্থিত ছিলেন। বাপা’র সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে মূলধারার কয়েকজন বাংলাদেশি নবীন শিল্পী সংগীত পরিবেশন করেন।
বাপা’র মিডিয়ার লিয়াজোঁ এনওয়াইপিডির ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যদের সপরিবারে উপস্থিতি বার্ষিক এ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগের সাড়ে তিনশ অফিসারসহ ট্রাফিক এজেন্ট, কারেকশন অফিসার এবং স্টেট পুলিশ ও স্টেট কারেকশন বিভাগের দেড় হাজারেরও বেশি বাংলাদেশি নিউইয়র্কে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!