‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপা’র নতুন কমিটি : এরশাদ প্রেসিডেন্ট সেক্রেটারি রাসেক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপা’র নতুন কার্যকরী কমিটি (২০২৪-২৫) ঘোষণা করা হয়েছে। কমিটিতে ডিটেকটিভ স্কোয়াডের সার্জেন্ট এরশাদুর সিদ্দিক প্রেসিডেন্ট এবং ক্যাপ্টেন এ কে এম সফিউল আলম (প্রিন্স) ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ডিটেকটিভ রাসেকুর মালিক জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
গত ১৫ ডিসেম্বর বুধবার বাপা’র তিন সদস্যের নির্বাচন কমিশন এই নতুন কমিটি ঘোষণা করেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা হলেন : সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সুমন মাহবুব, সাবেক সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক এবং লেফটেন্যন্ট সুহেল খান। গত ২৭ ডিসেম্বর বুধবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে বাপার নবনির্বাচিত কর্মকর্তারা শপথ নিয়েছেন।
নতুন কমিটির অন্য কর্মকর্তারা হলেন : সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ চৌধুরী, কোষাধ্যক্ষ সার্জেন্ট মেহেদি মামুন, সহ-কোষাধ্যক্ষ অফিসার জসিম মিয়া, ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট শেখ আহমেদ, মিডিয়া লিয়াজোঁ ডিটেক্টিভ জামিল সারোয়ার, কমিউনিটি লিয়াজোঁ অফিসার সরদার আল মামুন, সার্জেন্ট-অ্যাট-আর্মস অফিসার মাহবুবুর জুয়েল এবং করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি লেফটেন্যান্ট সৈয়দ এনায়েত আলী।
উল্লেখ্য, ২০১৫ সালে গঠিত হয় বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপা। সংগঠনটির ফাউন্ডার প্রেসিডেন্ট মনোনীত হন লেফটেন্যান্ট সৈয়দ সুমন মাহবুব। ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব থেকে সরে গেলে প্রেসিডেন্টের চলতি দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক। এরপর একাধারে চার বার প্রেসিডেন্ট নির্বাচিত হন লেফটেন্যান্ট সুজাত খান। এরপর প্রেসিডেন্ট নির্বাচিত হন ক্যাপ্টেন কারাম চৌধুরী। ডিটেকটিভ স্কোয়াডের সার্জেন্ট এরশাদুর সিদ্দিক বাপা’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সদ্য গঠিত নতুন কমিটিতে তিনি প্রেসিডেন্ট হলেন। ক্যাপ্টেন এ কে এম সফিউল আলম প্রিন্স বিদায়ী জেনারেল সেক্রেটারি, যিনি নতুন কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। ডিটেক্টিভ জামিল সারোয়ার একটানা চার বার মিডিয়া লিয়াজোঁর দায়িত্ব পেয়েছেন। তিনি বাপার অন্যতম প্রতিষ্ঠাতা। এর আগে একবার কার্যকরী কমিটিতে তিনি ট্রাস্টি ছিলেন।
প্রতিষ্ঠার পর থেকে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিকে নানাভাবে সহযোগিতা করে আসছে বাপা। এছাড়া এনওয়াইপিডিতে অফিসার ও ট্রাফিক এজেন্ট পদে নিয়োগে বাংলাদেশি নতুন প্রজন্মকে উৎসাহ জোগাচ্ছেন সংগঠনটির কর্মকর্তারা। নিউইয়র্ক পুলিশে এখন বাংলাদেশিদের জয়-জয়কার। প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসারসহ নিউইয়র্ক পুলিশের বিভিন্ন শাখায় গুরুত্ব পদে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসাররা, যারা বাপার গর্বিত সদস্য। বর্তমানে বাপার সদস্য সংখ্যা প্রায় তিন হাজার। নিউইয়র্কে মূলধারায় বাপা শক্তিশালী ভূমিকা রাখছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল