বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে নিউইয়র্কে ফোবানা কনভেনশন ৩০-৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর : ফোবানা’র সাথে এনএবিসি একিভূত
https://www.facebook.com/USANewsNY/videos/258507581737542/
ইউএসএনিউজঅনলাইন.কম : ফোডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা-ফোবানা’র সাথে নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন-এনএবিসি একিভূত হবে। আগামী বছর থেকে এনএবিসি আর থাকবে না। তবে এবার ফোবানা এবং এনএবিসি’র সম্মেলনে সকলেই অংশ নেবেন। এবার বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে ৩০-৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর নিউইয়র্কে ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে ফোবানা কনভেনশন। অপরদিকে, এনএবিসি সম্মেলন হবে ২৭ ও ২৮শে জুলাই আটলান্টায়। ফোবানা ও এনএবিসি নেতৃবৃন্দের যৌথ অংশগ্রহণের মাধ্যমে আগামী ফোবানা সম্মেলন ২০২০ এর একক যাত্রা শুরু হবে।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনা পার্টি হলে গত ২৪শে ফেব্রুয়ারি রোববার দুপুরে ফোবানা’র সাথে এনএবিসি’র ঐক্য প্রক্রিয়া নিয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়। ইউএসএনিউজঅনলাইন.কম
ফোবানা স্টেয়িারিং কমিটির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াৎ হোসেন আযমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোবানা স্টেয়িারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফোবানা সম্মেলন ২০১৯-এর আয়োজক কমিটির আহ্বায়ক মো. শাহনেওয়াজ, সদস্য সচিব ফিরোজ আহমেদ, চিফ কোঅর্ডিনেটর গিয়াস আহমেদ, স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ডা. মাসুদুর রহমান, সদ্য বিদায়ী চেয়ারম্যান এজাজ তৌফিক, এনএবিসির নেতা আবু লিয়াকত হোসেন, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, ফোবানার কর্মকর্তা আতিকুর রহমান সালু, আলী ইমাম শিকদার, ড. ইবরুল চৌধুুরী, রুবা চৌধুুরী প্রমুখ।

সংবাদ সম্মেলনে ফোবানা কর্মকর্তা মাকসুদ এইচ চৌধরী, মঞ্জুর হোসেন, ফারুক হোসেন মজুমদার, নুরুল আজিম, এজাজ আকতার তৌফিক, আবু নাসের, নিশান রহিম, বদিউল আলম, ফখরুল ইসলাম দেলোয়ার, বিলাল চৌধুরী, কামরুজ্জামান বকুল সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আজ আমরা উভয়ে মিলে এই যৌথ সংবাদ সম্মেলন আহ্বান করেছি। এই সংবাদ সম্মেলনের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে এক ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমরা সম্মিলিতভাবে ফোবানা’র পূণ:একত্রিকরণের লক্ষ্যে একটি নতুন দিগন্তের দ্বার উন্মোচন করতে যাচ্ছি। যা আমাদের ফোবানার ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।
আজ আমরা এই যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের মধ্যে সকল বিভক্তির অবসান ঘটানোর ঘোষণা দিতে যাচ্ছি। বিভক্তি ও বিভাজনকে বিসর্জন দিয়ে ফোবানা ও এনএবিসি’র নেতৃবৃন্দ আজ ঐক্যবদ্ধভাবে এক জায়গায় এসে দাঁড়িয়েছি। এখন থেকেই আমরা ঐক্যের পথে চলা শুরু করেছি। এই সুমহান লক্ষ্য বাস্তবায়নে আমরা সর্বদাই সচেষ্ট ছিলাম। অনেক আলাপ আলোচনার পর নিজেদের মধ্যকার দূরত্ব কমিয়ে এনে একসাথে কাজ করার লক্ষ্যে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতবদ্ধ হয়েছি। তার চূড়ান্ত ঘোষণা দেয়ার জন্যই আমাদের আজকের এই যৌথ সংবাদিক সম্মেলন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আপনারা জানেন উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা নিজেদের মধ্যে সামাজিক যোগসূত্র সৃষ্টি করার প্রয়াসকে সামনে রেখে গড়ে তুলেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন। সমেয়র সাথে সাথে উত্তর আমেরিকায় বাংলাদেশী প্রবাসীদের সংখ্যাও বেড়ে চলেছে। এর সাথে সাথে বিভিন্ন সংঘ সমিতির সংখ্যাও বৃদ্ধি লাভ করেছে। এই অগ্রগতি আমাদের জাতিসত্তা বিকাশের ক্ষেত্রে এক সম্ভাবনাময় সুযোগ সৃষ্টি করেছে।
এইসব সংগঠনের যোগসূত্রকে আরো বেশি কার্যকর ও অর্থবহ এবং তার ব্যাপক বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে উত্তর আমেরিকায় গড়ে ওঠা সকল সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলোর সমন্বয়ে একটি আম্ব্রেলা সংগঠন গড়ে তোলার সুমহান প্রয়াস আমাদের আত্মউপলব্ধির চৌকাঠে এসে ধাক্কা দেয়। এই অঞ্চলে গড়ে ওঠা সকল ছোট ছোট বাংলাদেশী সংগঠনগুলোর সমন্বয়ে এক ঐতিহাসিক রাখিবন্ধন গড়ে তোলার অনাবিল স্বপ্ন বুকে ধারণ করে তা বাস্তবায়নের লক্ষ্যে ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘বাংলাদেশ সম্মেলন’ এর যাত্রা শুরু হয়েছিল। যারা এই মহান আম্ব্রেলা সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন তাদের কথা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। তাদের মধ্যে যারা এখন জীবিত নেই তাদের স্মৃতির প্রতি জানাই সশ্রদ্ধ সালাম।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রতি বছর লেবার ডে উইকেন্ডে এই সকল বাংলাদেশি সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলোর সমন্বয়ে উত্তর আমেরিকায় বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গৃহিত হয়। সেই থেকেই আমাদের বাংলাদেশ সম্মেলন এর যাত্রা শুরু হয়েছে। একসময় ফোবানা’র যাত্রাপথে নিজেদের মধ্যে অনাকাক্সিক্ষত বিভক্তি ও বিভাজনের রেখা দেখা দেয়। এর ফলশ্রুতিতে ১৯৯৪ সালে ফোবানা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। অনেক প্রচেষ্টা ও সময়োপযোগী পদক্ষেপের ফলে ১৯৯৭ সালে ফোবানা ঐক্যবদ্ধ হয়। এই ঐক্যবদ্ধ ফোবানা পুণরায় ১৯৯৯ সালে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এই বিভক্তি ও বিভাজনের জন্য আমরা কাউকেই দায়ী করতে চাই না। এটাই ছিল ফোবানার ওই সময়ের পরিণতি। ফোবানা’র সৌভাগ্যের সিকা ছিড়ে গেলেও ফোবানার চলার পথ থেমে যায়নি। আমাদের এই গড়ে ওঠা কমিউনিটির জন্য বিষয়টি কোনোভাবেই সুখকর ছিল না। কিন্তু এই কথা সত্য যে, সেই দুর্ভাগ্য আজও ফোবানা’র পিছু ছাড়েনি। ভাঙ্গা সম্মেলন করার দীর্ঘ পথ চলতে গিয়ে ফোবানার অনেক অলংকার তার গা থেকে খসে পড়েছে। ফলশ্রুতিতে আমরা এই দেশে মূল ধারার রাজনীতিতে নিজেদেরকে সেভাবে তুলে ধরতে পারিনি; প্রমোট করতে পারিনি জাতীয় সংস্কৃতি, কৃষ্টি, শিল্প ও সাহিত্য। আমাদের অনেক সামাজিক সংগঠনগুলোকেও বিভক্তি বিভাজন কুরে কুরে খাচ্ছে। তারপরও এইসব সংগঠনগুলো তার স্বকীয়তা বজায় রেখে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এখানে হতাশার কোনো স্থান নেই। ফোবানা নানাভাবে সমালোচিত হয়েছে। এমনকি এর ঢেউ বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। এটি সত্য কথা যে, ফোবানা’র সুনাম ক্ষুন্ন হয়েছে কম নয়। তারপরও ফোবানা আছে থাকবে। আমরা ফোবানাকে ঐক্যবদ্ধ করবই। তার সকল আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নে আমরা সবাই দৃঢ় এবং অনড়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা ফোবানা ও এনএবিসি এর নেতৃবৃন্দ আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি যে, আজ থেকে আমরা সবাই এক সাথে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ‘ফোবানা’র যাত্রা নিষ্কন্টক রাখবো। আজ এই মহেন্দ্রক্ষণে ঐক্যের অপরিসীম অগ্রগতি ঘটেছে। এখনো যারা (সংগঠন ও ব্যক্তি বিশেষ) ঐক্যবদ্ধ ফোবানা’র বাইরে রয়েছেন তাদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান, আসুন আমরা সবাই মিলে ফোবানাকে শক্তিশালী করি ও এর সুফল উত্তর আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশীসহ বাংলাদেশের জনগণের মাঝে ছড়িয়ে দেই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশী আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি হচ্ছে ‘ফোবানা’ সম্মেলন ২০১৯ এর হোস্ট কমিটি। এই সম্মেলনে কনভেনর নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র তথা নর্থ আমেরিকার এক গৌরবোজ্জ্বল ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, নিউইয়র্কের জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি এবং উত্তর আমেরিকার বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর একজন প্রিয় নেতা শাহনেওয়াজ। সদস্য সচিব হয়েছেন সন্দীপ সোসাইটির সাবেক সাধারণ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার ফিরোজ আহমেদ। আগামী ৩০ ও ৩১ শে আগস্ট এবং ১ লা সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্টের মেরিয়ট হোটেলে এই ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই বছরের এনএবিসি সম্মেলন হবে আটলান্টায়। এনএবিসি ২০১৯ সম্মেলনের কনভেনর নির্বাচিত হয়েছেন জর্জিয়া অঙ্গরাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জনপ্রিয় নেতা উত্তম কুমার দে। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জর্জিয়া অঙ্গরাজ্যের প্রখ্যাত তরুণ সংগঠক শহীদুল ইসলাম। এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮শে জুলাই জর্জিয়ার পাঁচ তারকা হোটেল ‘সনেস্তা’ তে।
যথাসময়ে উভয় সম্মেলনে ফোবানা ও এনএবিসি’র নেতৃবৃন্দের যৌথ অংশগ্রহণের মাধ্যমে আগামী ফোবানা সম্মেলন ২০২০ এর একক যাত্রা শুরু হবে।
সংবাদ সম্মেলনে শাহনেওয়াজ বলেন, ১৯৮৭ সাল থেকে শুরু হওয়া ফোবানা সম্মেলনটি দীর্ঘ পথযাত্রায় সফলতা-ব্যর্থতার যুগল বন্ধনে অগ্রসর হচ্ছে। অতীতের সকল ব্যর্থতা ও সফলতার অভিজ্ঞতা নিয়ে এই সম্মেলনকে অভীষ্ট লক্ষ্যে নেওয়ার জন্য দৃঢ় সংকল্পের সঙ্গে এবারের ফোবানা সম্মেলন করার প্রস্তুতি চলছে। আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর নিউইয়র্কের কুইন্সের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে ফোবানার আসরটি হবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা। তিনি আরো বলেন, এবারের ফোবানা সম্মেলনকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে চাই। অতীতের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে চাই। ফোবানাকে ধারণ করার জন্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এবার ব্যতিক্রমী কর্মকান্ড গ্রহণ করা হবে। এজন্য যুবসমাজকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শাহনেওয়াজ বলেন, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ঐক্যের বিকল্প নেই।
উল্লেখ্য, ‘ড্রামা সার্কল’র আয়োজনে নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে নাসাউ কলিসিয়ামের অডিটরিয়ামে আগামী ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আরেকটি ফোবানা কনভেনশন।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








