Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন’র স্বাধীনতা দিবস উদযাপন ও কবিতা পাঠ

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: April 10, 2019 | 1:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও কবিতা পাঠের অনুষ্ঠান অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতানুগতিক ধারার বিপরীতেই ছিলো পুরো অনুষ্ঠান। সংক্ষিপ্ত অথচ প্রঞ্জল উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিলো উপভোগ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সফল সংগঠক আব্দুল হাসিম হাসনু। উপস্থাপনায় ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব ও সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়েজি। সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য চৌধুরী মুমিত তানিম। উপস্থিত সকলের সমবেত অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিয়ুদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৃজনশীল সংগঠক ও প্রাবন্ধিক আহবাব চৌধুরী খোকন। বক্তব্য রাখেন আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম. ডি. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, সহ সভাপতি আবুল খায়ের আকন, মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র শাখার সদস্য দাউদ মিয়া, উদযাপন কমিটির আহ্বায়ক সৎ ও কর্মঠ সংগঠক সারওয়ার চৌধুরী, হৃদয়ে বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়া ড্রাইভিং স্কুলের স্বত্বাধিকারী সাইদুর রহমান লিংকন, সংগঠনের সহ সভাপতি লোকমান হোসেন লুকু, প্রচার ও গনসংযোগ সম্পাদক সোহেল আহমদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও পার্কচেস্টার জামে মসজিদের ট্রাস্টিবোর্ডের সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ সিরাজ উদ্দিন সোহাগ, ও আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মূলধারার রাজনীতিবিদ আব্দুস শহিদ।

কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণচঞ্চল্য করেছেন- ইমরান আলী টিপু, পল্লব সরকার, মাকসুদা আহমেদ, বদরুজ্জামান রোহেল, রেহানুজ্জামান, হাবিব ফয়েজি, মাসুম আহমদ, জুঁই ইসলাম, আহমদ সহুল প্রমুখ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV