Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের আনন্দ-উচ্ছ্বাসের এক বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: August 13, 2018 | 3:58 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2397228250294960/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা। গত ১২ আগস্ট রোববার প্রাকৃতিক সোৗন্দর্যমন্ডিত নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। প্রাণের আমেজে অনুষ্ঠিত এ বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সদস্য ও তাদের স্বজনরা পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন। কমিউনিটির নানা শ্রেণী-পেশার মানুষজনও যোগ দেন এ আনন্দ উৎসবে। প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় আনন্দ-উচ্ছ্বাসে ভরা এই বনভোজন।

             
দুপুরে সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ ও বনভোজন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান হোসেন লুকু উপস্থিত কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে সঙ্গে সিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। বনভোজনে ধীরে ধীরে বাড়তে থাকে প্রবাসীদের উপস্থিতি। অংশগ্রহণকারিরা ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন পরো দিন। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় সব খেলাধূলা ও মজাদার বাঙালী সব খাবার-দাবার। এ ছাড়াও বিশেষ আর্কষণ ছিল র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সন্ধ্যা ৭টায় বনভোজন কার্যক্রম শেষ হয়। র‌্যাফল ড্রতে আর্কষণীয় পুরস্কার জিতে নেন নয় ভাগ্যবান।


বিভিন্ন ইভেন্টের দায়িত্বে ছিলেন বনভোজন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান হোসেন লুকু, যুগ্ম আহবায়ক মোশাহিদ চৌধুরী, মোহাম্মদ সাদী মিন্টু ও রেহানুজ্জামান রেহান, প্রধান সমন্বয়কারী জাকির আহমেদ, সংগঠনের সহ সভাপতি আবুল খায়ের আকন্দ, সাংগঠনিক সম্পাদক  সারওয়ার চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, প্রচার সম্পাদক ফখর উদ্দীন ধর্ম, সমাজকল্যাণ সম্পাদক চৌধুরী মোমিত তানিম, সদস্য ফটিক মিয়া প্রমুখ।


অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী কাওছারুজ্জামান কয়েছ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খান, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সহকারী এটর্নী জেনারেল আব্দুর রকিব মন্টু, আমেরিকা বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহিদ, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবদুর রব, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মহি উদ্দিন পলাশ, এশিয়ান মাল্টি সার্ভিসের কর্ণধার সাইদুর রহমান লিংকন, লংজিভিটি হেলথ সার্ভিসের কর্ণধার রুকন হাকিম, কমিউনিটি এক্টিভিস্ট রফিকুল ইসলাম, মো. নাসির উদ্দিন, বশির আহমেদ, একলিমুজ্জামান নুনু, মান্না মুনতাসির, মামুন রহমান, এ ইসলাম মামুন, আসাদুজ্জামান, মাইনুদ্দিন, রিয়াজ উদ্দীন, ফয়সাল আহমেদ প্রমুখ। বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী বনভোজনে অংশ নেন।


বনভোজনে খেলা-ধূলার সকল পুরস্কারের স্পন্সর ছিলেন বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার ও বাংলা টাউন গ্রুপের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী কাওছারুজ্জামান কয়েছ।


অনুষ্ঠানে রাফেল ড্র’র প্রথম পুরস্কার বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে রব-রুহুল পরিষদের সৌজন্যে ৫৫ ইঞ্চি টিভি জিতে নেন মামুন রহমান, দ্বিতীয় পুরস্কার বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও এটর্নী ব্রুশ ফিশারের সৌজন্যে ৪০ ইঞ্চি টিভি জিতে নেন রুহেল চৌধুরী, তৃতীয় পুরস্কার লংজিভিটি হেলথ সার্ভিসের কর্ণধার রুকন হাকিমের সৌজন্যে লেপটপ কম্পিটার জিতে নেন মো. ইলিয়াস, চতুর্থ পুরস্কার স্টারলিং ফার্মেসীর সৌজন্যে ট্যাবলেট জিতে নেন আদনান, পঞ্চম পুরস্কার মো. এহিয়া মেন্দীর সৌজন্যে, ষষ্ঠ পুরস্কার বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি এডভান্সমেন্টের সৌজন্যে এয়ার কন্ডিশন, সপ্তম পুরস্কার ঢাকা ডিসকাউন্টের সৌজন্যে মাইক্রোওয়েব, ৮ম পুরস্কার বিশিষ্ট ব্যবসায়ী জে মোল্লা সানীর সৌজন্যে স্মার্ট ফোন এবং ৯ম পুরস্কার মো. এহিয়া মেন্দীর সৌজন্যে রাইস কুকার জিতে নেন মোহাম্মদ সাদী মিন্টু।


অতিথিদের সাথে নিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের কর্মকর্তরা। ‘সাত সমুদ্র তের নদী বাঙালিয়ানা নিরবধি’ স্লোগানে অনুষ্ঠিত এ বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কর্মকর্তা।


অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ বনভোজনে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তারা বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই বনভোজন সুন্দর ও সফল হয়েছে। এসময় তারা বনভোজনে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আগামী বছর আরো চমৎকার বনভোজনের আয়োজন করা হবে।


অতিথি ও সদর‌্যরা আনন্দদায়ক একটি বনভোজন আয়েজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।

https://www.facebook.com/USANewsNY/videos/2397570723594046/

https://www.facebook.com/USANewsNY/videos/2397410353610083/

https://www.facebook.com/USANewsNY/videos/2397386966945755/

https://www.facebook.com/USANewsNY/videos/2397342106950241/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV