বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আহবাব হোসেন চৌধুরীর মাতৃবিয়োগ, যুক্তরাষ্ট্র যুবদলের শোক প্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা’র সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, কমিউনিটির পরিচিত মুখ আহবাব হোসেন চৌধুরী (খোকন) এর মাতা নুরুন নাহার চৌধুরী ২৯ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯ টায় ঢাকায় ইন্তেকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আহবাব চৌধুরী তার মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ২৯ নভেম্বর সকালে তিন ভাই সহ কাতার এয়ারলাইন্সে বাংলাদেশে গেছেন। আগামী ১ ডিসেম্বর শনিবার বাদ যোহর সিলেটের ফেঞ্চুগঞ্জে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
আহবাব চৌধুরীর মায়ের মৃত্যুতে যুক্তরাষ্ট্র যুবদলের শোক প্রকাশ
যুক্তরাষ্ট্র যুবদলের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট আহবাব হোসেন চৌধুরী খোকনের মাতা নুরুন নাহার চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ. চৌধুরী ও সাধারন সম্পাদক আবু সাইদ আহমদ এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি