Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

বাংলাদেশী-আমেরিকান সাংবাদিক ড. রাজুব ভৌমিকের লেখা হার্ভার্ডের পাঠ্যপুস্তকে

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: November 11, 2019 | 1:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একটি স্নাতকোত্তর পাঠ্যপুস্তকে বাংলাদেশী-আমেরিকান সাংবাদিক ড. ভৌমিকের লেখা প্রকাশ হয়েছে। এ বইটির নাম ‘জার্নালিস্ট অব টুডে: প্রোফাইলস ইন প্যাশান অ্যান্ড ডাইভার্সিটি’। বইটি সম্পাদনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাংবাদিক জুন ক্যারোলাইন আর্লিক। বইটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে নিয়মিত পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হবে। সংবাদপত্রের ফিচার এবং প্রোফাইল নিয়ে লেখা বইটি ‘নিউজ রাইটিং এবং প্রোসেমিনার ইন জার্নালিজম স্টাডিজ’ মাস্টার্স কোর্সে এখন থেকে ব্যবহৃত হবে। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের তত্তাবধানে প্রকাশিত এই বইটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে। মূল্য ষোল ডলার।

বইটির সম্পাদক অধ্যাপক জুন ক্যারোলাইন আর্লিক বলেন, ‘বইটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের কিছু মেধাবী শিক্ষার্থীর লেখা। নিঃসন্দেহে হার্ভার্ডের সাংবাদিক বিভাগের ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের জন্য এটি গুরুত্বপূর্ণ। এ বই থেকে ভবিষ্যৎ শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে।’
লেখক রাজুব ভৌমিক এই বইটি সম্পর্কে জানান, ‘এই প্রজেক্টটি নিয়ে আমরা সবাই বহুদিন নিরলসভাবে কাজ করেছি। আশা করি এই বইটি হার্ভার্ডের সাংবাদিকতা বিভাগের ভবিষ্যত ছাত্র-ছাত্রীদের জন্য অনেক উপকারে আসবে। আবার যারা ফিচার লিখতে আগ্রহী তারাও এই বইটি কিনতে পারেন।”

সাংবাদিক ও কবি রাজুব ভৌমিকের জন্ম নোয়াখালী জেলার কবিরহাট থানার শ্রীনদ্দি গ্রামে। ওটার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের যাত্রা শুরু হয়। বসুরহাটে সরকারী মুজিব কলেজে তিনি উচ্চ-মাধ্যমিক শেষ করেন। গত পাঁচ বছর ধরে নিউইর্য়কে সিটি ইউনিভার্সিটির জন জে কলেজে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে এবং হসটস কলেজে মনস্তাত্তিক বিভাগে অধ্যাপনা করছেন। একইসাথে গত সাত বছর ধরে পেশায় একজন পুলিশ অফিসার হিসেবে নিউইর্য়ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এন ওয়াই পি ডি) এ কাউন্টার টেরোরিজমে কর্মরত আছেন। তার প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা বিশটিরও বেশী। নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটিতেও তার প্রকাশিত তিনটি বই পাঠ্যপুস্তক হিসেবে নিয়মিত পড়ানো হয়।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV