বাংলাদেশী ক্যাবীকে জবাই করতে উদ্যত মার্কিন যুবকের জামিন লাভ:আর্থিক সহায়তা দরকার ক্যাবী শরিফের
এনা : ধর্মীয় বিদ্বেষমূলকভাবে ক্যাবী আহমেদ শরিফের গলায় ছুরি ছালিয়ে হত্যায় উদ্যত যুবক মাইকেল এনরাইট (২২)এর বিরুদ্ধে হেইট ক্রাইম, মেরে ফেলার উদ্যোগ এবং হয়রানির অভিযোগ গঠন করা হয়েছে গত ২৬ জানুয়ারি। ম্যানহাটান ক্রিমিনাল কোর্টে মাইকেল এনরাইটকে হাজির করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এ দিন তাকে ৫ লাখ ডলার বন্ডে জামিন প্রদান করা হয়েছে বলে ১ ফেব্রুয়ারি ম্যানহাটান ডিস্ট্রিক্ট এটর্নীর অফিস থেকে বার্তা সংস্থা এনাকে জানানো হয়েছে। উল্লেখ্য যে, গত বছরের ২৪ আগস্ট সন্ধ্যায় ম্যানহাটানে বাংলাদেশী-আমেরিকান আহমেদ শরিফের ইয়েলো ট্যাক্সিতে উঠেছিলেন মাইকেল এনরাইট। সে সময় কথা প্রসঙ্গে মাইকেল জানতে চান ক্যাবী শরিফের ধর্ম পরিচয়। ক্যাবী শরিফ মুসলমান- তা জানার পরই তিনি বলেন, ‘কনসিডার দিস ইজ এ চেকপয়েন্ট।’ এরপরই পেছনের সীট থেকে ছুরি দিয়ে ক্যাবীর গলা কাটতে উদ্যত হন। কোনমতে জীবন বাঁচাতে সক্ষম হলেও ক্যাবী শরিফ(৪৪) গুরুতরভাবে আহত হন এবং পুলিশ মাইকেল এনরাইটকে গ্রেফতারে সক্ষম হয়। ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় সারাবিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছিল। হেইট ক্রাইমের আতংক নতুন করে গ্রাস করে মুসলিম-আমেরিকানদের। তবে নিউইয়র্ক সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং পুলিশ কমিশনার রেমন্ড ক্যালীর সময়োচিত হস্তক্ষেপে সবকিছু নিয়ন্ত্রণে থাকে এবং হেইট ক্রাইমের বিরুদ্ধে জনমত প্রবল হয়। অভিযোগ গঠনের পর মাইকেলের এটর্নী দাবি করেন যে, সে সময় মাইকেল নেশাগ্রস্ত ছিলেন। তার মনমেজাজ ভাল ছিল না। কারণ কদিন আগেই তিনি আফগানিস্তান থেকে ফিরেছেন। এদিকে ক্যাবী আহমেদ শরিফ ঠিকানাকে জানান, প্রথা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স সারেন্ডার করেছি। ৫ মাস অতিবাহিত হলো, এখন পর্যন্ত ওয়ার্কার কমপেনসেশন পাইনি। অবস্থা এতই নাজুক হয়ে পড়েছে যে সামনের মাসের বাসা ভাড়া দেয়ার সামর্থ্য নেই। তিনি বলেন, এমন পরিস্থিতিতে পড়তে হবে তা জীবনেও ভাবিনি। এ মুহূর্তে আমার আর্থিক সহায়তা দরকার।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








