Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী নাজমা হত্যাকান্ডে অভিযুক্ত গালভেজকে ১৯ অক্টোবর আদালতে হাজির করা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: October 14, 2016 | 10:05 PM

নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশী নাজমা খানম হত্যাকান্ডে অভিযুক্ত গালভেজ মারিনকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করা হচ্ছে আগামী ১৯ অক্টোবর। গালভেজ মারিন বর্তমানে ম্যানহাটনের বেলভিউ হাসপাতালের মানষিক রোগ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এনওআইপিডির ডিটেকটিভ গ্রেফতার করে ৪ সেপ্টেম্বর আদালতে হাজির করলে গালেভজ মারিন হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এর পর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে মানষিক স্বাস্থ্য পরীক্ষা নির্দ্দেশ দেন। পুলিশ পরে তাকে ম্যানহাটনের ভেলভিউ হাসপাতালে ভর্তি করায়। আগামী ১৯ অক্টোবর তার জামিন শুনানীর দিন ধার্য্য করা হয়েছে।

নিউইয়র্কে গত ৩১ আগস্ট বুধবার রাত সোয়া ৯টায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারান শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা ৬০ বছর বয়েসী নাজমা খানম ঝর্ণা। তাকে সিটির কুইন্সে জ্যামাইকা হিলসাইড এলাকায় উপর্যূপরি ছুরিকাঘাতে নিষ্ঠুরভাবে খুন করা হয়। স্বামীসহ কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় নিজ বাসার দু’ব্লকের মধ্যে ১৬০-১২ নরম্যাল রোডে নাজমা খানম হত্যাকান্ডের শিকার হন। পাশের সিসিটিভিতে হত্যাকারীকে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়। ডিটেকটিভ ঘটনার দুইদিন পর সিসিটিভির ফুটেজের দৃশ্যমান জুতার সঙ্গে মিলে যাওয়ায় গালভেজ মারিনকে পারসন্স ব্লু বার্ড এলাকা থেকে গ্রেফতার করে। পরে গালভেজ খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানিয়েছে সূত্র।
নাজমা খানমের বাসার কয়েক ব্লকের মধ্যে বাংলাদেশী একটি মালিকানাধীন বাসার এক ভাড়াটিয়ার সঙ্গে সাবলেট থাকতেন গালভেজ মারিন। কলম্বিয়ান এ নাগরিক ভিজিট ভিসায় ৯ মাস আগে নিউইর্য়কে আসেন এবং ওই বাড়ীতে তিনশ ডলার দিয়ে সাবলেট ওঠেন। যার সঙ্গে সাবলেট থাকতেন তিনি হ্যাস্পানিশ।
জানা গেছে, গালভেজ মারিন ঘটনার দিন নাজমা খানমের পেছন থেকে এসে তার কাছে দিনারো দাবী করেন। নাজমা খানম দিনারো বুঝতে না পেরে ভীত সন্তস্ত হয়ে নিজেক আড়াল করার চেষ্টা করলে গালভেজ মারিন নাজমা খানমে ছুরিকাঘাত করে বলে প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন। তিনি এমনভাবে ছুরিকাঘাত করেন যে, ছুরির পুরোটাই নাজমা খানমের শরীরে মধ্যে বিদ্ধ হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে এবং নিজেও ভয় পেয়ে গালভেজ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বাসায় গিয়ে ঘুমান। দুই দিন পর পারসন্স ব্লুবার্ড এলাকা থেকে ডিটেকটিভ ভিডিও ফুটেজের সঙ্গে জুতার মিল পেয়ে গালভেজ মারিনকে আটক করে এবং তিনি আদালতে হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। গালভেজ মারিন যার সঙ্গে সাবলেট থাকতেন তিনি জানান, গালভেজ বেপরোয়া ছিলেন। সারাদিন বিয়ার খেয়ে পড়ে থাকতেন এবং কোন সময় বাসা ভাড়াও সঠিকভাবে দিতে পারতেন না। সর্বশেষ আগষ্ট মাসেই মাত্র ১২৫ ডলার দিয়েছিলেন।গালভেজ মারিন কলম্বিয়ার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এ ঘটনা জানার তার পরিবার এবং বন্ধুবান্ধবরা বিষ্মিত। তারা বিশ্বাসই করতে পারছেন না গালভেজ মারিন এ ধরনের ঘটনা ঘটাতে পারেন।
নামজা খানমের ভাগিনা এনওআইপিডির অফিসার হুমায়ুন কবির জানান, নাজমা খানমের লাশ নিয়ে দেশে যাওয়া স্বামী প্রফেসর শামসুল হক স্ত্রী শােকে এখনও পাগলের প্রলাপ বকেন। কেন নাজমাকে আগে হাটতে বলে তিনি পেছনে ছিলেন এমন কথা বলে প্রায়শই বিলাপ ধরে কেঁদে উঠেন শামসুল হক।
ময়নাতদন্তকারী চিকিৎসকের মতে, নাজমার বুকে উপর্যুপরি আঘাত করে ঘাতক। এক পর্যায়ে ছুরি ভেঙে যায়। ছুরির ভাঙা ফলা তার শরীরে চার ইঞ্চি পর্যন্ত গেঁথে ছিল।
১০ বছর আগে ডিভি লটারিতে যুক্তরাষ্ট্রের পাড়ি জমিয়েছিলেন নাজমা। তার স্বামী শামসুল আলমও সে সময় শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক ছিলেন। তাদের তিন সন্তানের মধ্যে একজন নিউইয়র্কে থাকেন, বাকি দুই ছেলে-মেয়ে থাকেন বাংলাদেশে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV