Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ১০০টি দেশ ভ্রমনের অনন্য রেকর্ড কাজী আসমার

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: November 6, 2018 | 2:25 PM

আকবর হায়দার কিরন, নিউইয়র্ক : কাজী আসমা আজমেরী বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বিশ্বের ১০০টি দেশ ঘোরার এক অনন্য রেকর্ড সৃস্টি করলেন। গেলো সপ্তাহে তুর্কমেনিসতান সফরের মাধ্যমে তার শততম দেশ সফরের আশাপুর্ন হয়। বিশ্বের সবগুলো মহাদেশে গেছেন কুমিল্লা ও খুলনার মেয়ে কাজী আসমা।

যুক্তরাষ্ট্র সফরের সময় ভয়েস অব আমেরিকার আহসানুল হককে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে কাজী আসমা বলেছিলেন, কিছু কিছু দেশে গিয়ে তার অনেক ভোগান্তি হয়েছে, বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। কিনতু বিশ্বকে ঘুরে ঘুরে দেখার ঐকান্তিক সাধনায় তিনি পিছিয়ে পড়েননি।

 

তুর্কমেনিসতান যাবার আগে আজারবাইজান গেলে রাস্ট্রদুত মসুদ মান্নান তাকে আন্তরিক স্বাগত জানান। দুতাবাস আয়োজিত বাংলাদেশ উন্নয়ন বিষয়ক বিশেষ কাজী আসমা বিশেষ অতিথি হিসেবে দেশের নানান অগ্রগতির কথা বিদেশী অতিথিদের সামনে উপস্থাপন করেন।

শততম দেশ হিসেবে তুর্কমেনিসতান সফরকালে বিভিন্ন সংবাদ মাধ্যম তার বিশেষ সাক্ষাত্কার গ্রহন করে। কিছুদিন আগে চীন সফরের সময় চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে কাজী আসমাকে বিশেষভাবে স্বাগত জানানো হয়। নিউ ইয়রক সফরকালে টাইম টিভি ও টিবিএন২৪ তার কাহিনী ফলাও করে প্রচার করে।তার আজারবাইজান সফর নিয়ে একটি জার্মান বেতার একটি ফিচার প্রচার করে।

শুরু করেছিলেন থাইল্যান্ড দিয়ে, বিশ্বকাপ চলাকালে মাঠে বসে ফাইনাল দেখেন ৫০তম দেশ ব্রাজিলে।বাংলাদেশের ঐতিহ্যবাহী পোষাক এবং পতাকাবাহী টিশার্ট বেশীরভাগ সময় পরে থাকতে দেখা যায় কাজী আসমা আজমেরীকে।

কাজী আসমা আজমেরী যখন ভয়েস অব আমেরিকা সফর করেন তখন এই সংবাদদাতার উপস্হিতিতে কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব রোকেয়া হায়দার তাকে আশির্বাদ করে বলেছিলেন ‘তোমার এই অদম্য উৎসাহ ও উদ্দীপনার প্রতি রইলো আমার আন্তরিক শুভকামনা ‘। তুর্কমেনিসতান থেকে এই সংবাদদাতার সাথে ফোনে আলাপকালে বলেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিশ্বের একশ’টি দেশ সফর করতে পেরে যারপরনাই গর্বিত আমি’। যেখানেই দিয়েছি আমার হৃদয় জুড়ে ছিলো আমার সোনার বাংলাদেশ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ