বাংলাদেশী-বংশোদ্ভুত ফেরদৌস নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র
বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি, যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে বাংলাদেশী-বংশোদ্ভুত ফেরদৌস হোসেন শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন। গত ২৬ অক্টোবর সিটি হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফেরদৌস হোসেনকে শপথ বাক্য পাঠ করান সিটি মেয়র আন্দ্রে সাঈদ।


সিটির ফাইনান্স ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র হিসাবে ফেরদৌস হোসেন যখন শপথ নেন তখন তার সাথে পরিবারের অন্যান সদস্যদের পাশাপাশি সিটির ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলম্যান বাংলাদেশী-বংশোদ্ভুত শাহীন খালিক, সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান, সিটি কমিশনার কবির আহমেদ’ শরীফ, পুলিশ অফিসার মাইদুল ইসলাম শামীম, প্যাটারসন জন এফ কেনেডি হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দীন, নিউজার্সি ষ্টেট বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম, নিউজার্সি ষ্টেট যুবলীগের সহ সভাপতি ইমরান হোসাইন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, বিএ এস এল প্রেসিডেন্ট রুহেল হোসেন, প্যাটারসনের বিশিষ্ট ব্যবসায়ী আক্কাস আলীসহ তার শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন ।
ফেরদৌস হোসেনের জন্ম ও বেড়ে ওঠা নিউজার্সির প্যাটারসন সিটিতে। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ প্যাটারসনের কমিনিটি এক্টিভিস্ট ফারুক হোসেনের ছেলে। আমেরিকায় উচ্চ শিক্ষায় শিক্ষিত ফেরদৌস হোসেনের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুর গ্রামে । তার চাচা মৌওলানা আব্দুল আহাদ ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
উলেখ্য যে ফেরদৌস হোসেনই প্রথম বাংলাদেশি-আমেরিকান যিনি সিটি প্রশাসনের গুরুত্বপূর্ণ ওই পদে দায়িত্ব পালন করবেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!