বাংলাদেশী স্টার্ট-আপে বিনিয়োগ বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী কর্পোরেট পেশাজীবীদের সংগঠন বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালস (বিএসপি) এবং বাংলাদেশ এনজেলস সম্প্রতি যৌথভাবে এক ওয়েবিনারের আয়োজন করে। এই ইভেন্টের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশী স্টার্ট-আপ কোম্পানিতে কিভাবে বিনিয়োগ করা যায় সেই বিষয়ে আলোচনা করা। বাংলাদেশ এঞ্জেলস এর সিইও নির্ঝর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রথম বক্তা ছিলেন বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী। তিনি বিএসপি গঠনের উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। পরবর্তী বক্তা এসজে ইনোভেশনের সিইও সাহেদ ইসলাম বাংলাদেশের সেবা খাতে, বিশেষভাবে আইটি খাতে বিনিয়োগের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরেন। ইভেন্টের শেষ পর্বে বাংলাদেশ এঞ্জেলস এর কার্যক্রম এবং বাংলাদেশে স্টার্ট-আপ কোম্পানিতে বিনিয়োগকারীদের নিয়ে আলোচনা করেন নির্ঝর রহমান। ওয়েবিনারে বিএসপি এবং বাংলাদেশ এঞ্জেলস এর অনেক সদস্য উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








