Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোণীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সমর্থনে নিউইয়র্কে মতবিনিময় সভা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: December 25, 2023 | 11:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোণীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়কে। স্থানীয় সময় ১৬ ডিসেম্বর রোববার রাতে এস্টোরিয়া জালালাবাদ ভবনে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের জন্য ভোট চাইতেই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইয়ামিন রশীদের সভাপতিত্বে এবং সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ ও হুমায়ূন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।
অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি শেলী মোবদি, ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবুল মোমিত ফুয়াদ, অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম, এমাদ চৌধুরী, সৈয়দ ফজলুর রহমান, আব্দুল মালেক খান (লায়েক), মইনুজ্জামান চৌধুরী, গোলাম রব্বানী খান, মঞ্জুর চৌধুরী, দুরুদ মিয়া রনেল, হাসনাতসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত মিজানুর রহমান শেফাজ। সহ বিপুল সংখ্যক মৌলভীবাজারবাসী।
সমাবেশে বক্তারা উন্নয়নের ধারা অব্যাত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোণীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আবারো নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানান।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন আজ সারাবিশ্বের কাছে বিস্ময় ও রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন। দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বড় বড় মেগা প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ