Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা!

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: November 21, 2018 | 9:10 AM

সাইদুল ইসলাম, যুক্তরাজ্য : বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে থাকা বাংলাদেশীরা পোস্টাল ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আমাদের সময় ডটকমকে জানিয়েছেন, যে সকল প্রবাসী ইতিমধ্যে ভোটার হয়েছেন, তারা চাইলে প্রবাসে থেকেও তাদের পছন্দের ব্যাক্তি বা প্রতীকে ভোট প্রয়োগ করতে পারবেন। সে ক্ষেত্রে প্রবাসী ভোটারদেরকে তাদের নিজ নিজ এলাকার রিটার্নিং অফিসার অথবা জেলা প্রশাসকের কাছে ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট অফিসার তখন আবেদন পত্রে উল্লেখিত ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠিয়ে দিবেন। নির্বাচনের আগে আগে ভোটার তার পছন্দের ব্যক্তি বা প্রতিকে ভোট দিয়ে তা আবার নিজ এলাকার রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসকের কাছে পাঠাতে হবে।

তিনি আরো বলেন, পুরো প্রক্রিয়াটা সময় সাপেক্ষ, যেহেতু একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে, তাই প্রবাসীদের মধ্যে যারা ভোট দিতে ইচ্ছুক তাদের এখনই উদ্যোগ নিয়ে নিজ এলাকার রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসকের কাছে পোস্টাল ব্যালট ছেয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করতে হবে।

উল্লেখ্য, প্রবাসে থাকা প্রায় এক কোটি বাংলাদেশী ভোটাধিকার থেকে বঞ্চিত। পৃথিবীর প্রায় ১২০টি দেশ প্রবাসে থাকা তাদের নাগরিকদের জন্য ব্যাবস্থা করে রেখেছে। কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন বেশ কয়েকবার উদ্যোগ নিয়ে এখনো প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র প্রদান কিংবা ভোটাধিকার দিতে পারেনি। শুধুমাত্র যেসকল প্রবাসী দেশে গিয়ে ভোটার হয়েছেন তারাই পোস্টাল ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমাদের সময় ডটকম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ