Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশের একুশের প্রথম প্রহরের সঙ্গে মিল রেখে নিউইয়র্কে জাতিসংঘের সামনে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ৩২ বছর (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: February 22, 2023 | 12:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: বাংলাদেশের একুশের প্রথম প্রহরের সঙ্গে মিল রেখে নিউইয়র্ক সময় সোমবার ২০ ফেব্রুয়ারি দুপুর ১টা ১ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উদযাপন উপলক্ষ্যে হয় ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙ্গালীর চেতনা মঞ্চ এ আয়োজনের মধ্য দিয়ে জাতিসংঘের সদর দফতরের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে তাদের ২১ উদযাপনের ৩২ বছর পূর্তি করে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বাঙ্গালীর চেতনা মঞ্চের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশার পরিচালনায় এসময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলীসহ কূটনীতিক, নিউইয়র্কের সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্যাঙ্গনের প্রতিনধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
গত ৩১ বছরের মত এবছরও উপস্থিত সর্বকনিষ্ঠা শিশু পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর একে একে অতিথিরা ছাড়াও অন্যান্যরা শহীদদের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়। অতিথিরা ছাড়াও শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি, বাঙালীর চেতনা মঞ্চ, মুক্তধারা ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদ, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, প্রবাসী মতলব সমিতি, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল, আবহানী ক্রীড়া চক্র, জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশন, প্রবাসী গাইবান্ধা সমিতি, বাংলা ক্লাব ইউএসএ, লক্ষ¥ীপুর সোসাইটি ইউএসএ, রায়পুর সোসাইটি, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, সিলেট ডিস্ট্রিক্ট সোসাইটি, গোলাপগঞ্জ সমিতি, রাজনগর উন্নয়ন পরিষদ, সিলেট গণদাবী পরিষদসহ অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও নিউইয়র্কের উল্লেখযোগ্য সংখ্যক কবি-লেখক-শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক, ইউনাইটেড নেশনের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
বাঙ্গালীর চেতনা মঞ্চের পরিচালক সাখাওয়াত আলী জানান, মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা একুশে বইমেলায় অংশগ্রহণের জন্য ঢাকায় অবস্থান করায় এবার এ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাস্বর অমর একুশে। অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সব প্রান্তে উদযাপিত হচ্ছে। তারা বলেন, একুশে ফেব্রুয়ারির ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের’ স্বীকৃতি আদায়ে প্রবাসীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রবাসে বাঙালি সংস্কৃতিকে চিরজাগ্রত রাখার স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করে যেতে হবে সকলকে।
উল্লেখ্য, বাঙালির রক্তস্নাত ভাষা আন্দোলনের স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এরপর থেকেই যথাযোগ্য মর্যাদায় সারা বিশ্বে একযোগে দিবসটি পালিত হয়ে আসছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ