Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসায় এফএও

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: May 29, 2021 | 4:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বিশ্বের শীর্ষ দশটি জনবহুল দেশের একটি হওয়ার পরও বাংলাদেশের ১৬৫ মিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ব্যাপক প্রশংসা করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক জনাব চু ডংইউ (Mr. QU Dongyu)। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় (এফএও)  স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র  প্রদান অনুষ্ঠানে এফএও মহাপরিচালক ২৮ মে ২০২১ এ মন্তব্য করেন। তিনি বলেন “আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু শিখতে পারি, কারণ তাদের সমাধানগুলো সাশ্রয়ী এবং বাস্তবায়ন সহজ” ।

রাষ্ট্রদূত জনাব আহসান এফএও (FAO)-এর স্থায়ী প্রতিনিধি হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার জন্য এবং বাংলাদেশের অর্জন সম্পর্কে তাঁর উচ্চ ধারনার জন্য আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত এফএও-কে, আরও দক্ষ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহাপরিচালকের গতিশীল নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস প্রদান করেন

৪০ বছরের অধিক সময়ে বাংলাদেশের খাদ্য ও পুষ্টিমান নিশ্চিতকরণে, খাদ্য নিরাপত্তা, কৃষি পরিবেশ,ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির লক্ষ্যে এবং বিশেষ করে কোভিড-১৯ মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলায় এফএও-এর প্রশংসনীয় ভূমিকার কথা স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন রাষ্ট্রদূত পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের কৃষিখাতের রূপান্তরিত পরিকল্পনায় (Agriculture Sector Transformation Plan) এফএও-এর সক্রিয় সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন

রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এন্টি-মাইক্রোবিয়াল রেসিসট্যান্স (AMR) বিষয়ক একক স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক নেতৃত্বের ফোরামে

 (One Health Global Leaders Group on Antimicrobial Resistance) প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে কো-চেয়ার হিসেবে মনোনয়নের সুপারিশ করায় মহাপরিচালক-কে ধন্যবাদ জানান এবং এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধকল্পে আঞ্চলিক পরিমন্ডলে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকা পালন করার ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন

বাংলাদেশ গত প্রায় চার বছর ধরে ১.১ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীদের মানবিক কারনে আশ্রয় প্রদান করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের আয় এবং সক্ষমতা বৃদ্ধিতে এফএও (FAO) এর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যে ধন্যবাদ জানান

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি প্রথমবারের মত বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এফএও আঞ্চলিক সম্মেলনে (৮-১১ মার্চ ২০২২) অংশগ্রহণের জন্য বাংলাদেশ ভ্রমণে মহাপরিচালককে আমন্ত্রন জানান যা তিনি সাদরে গ্রহণ করেন

পরিশেষে, বাংলাদেশ এবং এফএও আগামী দিনগুলোতে পৃথিবীব্যাপী ক্ষুধা ও দারিদ্র মোকাবেলার জন্য একসঙ্গে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন উল্লেখ্য, কোভিড-১৯ সৃষ্ট পরিস্থিতির কারনে অনুষ্ঠানটি জুম (zoom) প্লাটফর্মে অনু্ষ্ঠিত হয়  অনুষ্ঠানে দূতাবাসের ইকনমিক কাউন্সেলর ও রোমভিত্তিক জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থাসমূহে বিকল্প স্থায়ী প্রতিনিধি জনাব মানস মিত্র এবং  কাউন্সেলর ও দূতালয় প্রধান জনাব শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং এফএও থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV