Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে!

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: July 5, 2013 | 11:46 AM

                                            অনলাইন ডেস্ক : ২০২৩ সাল পর্যন্ত আইসিসির তিনটি বড় প্রতিযোগিতা এককভাবে আয়োজনের সুযোগ পাচ্ছে ভারত। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ২০২৩ সালের বিশ্বকাপ। তবে তার আগে বাংলাদেশের দুর্বলতার কারণে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু ম্যাচও আয়োজনের সুযোগ পেয়ে যেতে পারে ভারত। লন্ডনে আইসিসির বার্ষিক সভা শেষে দেশে ফিরে তেমন ইঙ্গিতই দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি জগমোহন ডালমিয়া। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বেশ চাপের মুখেই আছে বাংলাদেশ। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে আসছে আইসিসি। আইসিসি প্রতিনিধিদলের সর্বশেষ পরিদর্শনেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি গুরুত্বপূর্ণ ভেন্যু কক্সবাজার ও সিলেটের নির্মাণকাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। আগামী মাসে আরেকটি পরিদর্শনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। যদি নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে কয়েকটি ম্যাচ চলে যেতে পারে ভারতে। আর সেই আয়োজনের সুযোগটা লুফেই নেবে ভারত। বিকল্প ভেন্যু হিসেবে ভারতের প্রস্তুত থাকার কথাটা আইসিসির বার্ষিক সভায় জানিয়েও এসেছেন ডালমিয়া। দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশের দুটি ভেন্যু নিয়ে সংশয় আছে। যদি তারা নির্ধারিত সময়ে সেগুলো প্রস্তুত করতে না পারে, তাহলে আমরা সেই ম্যাচগুলো আয়োজন করতে রাজি আছি।’ তবে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই প্রস্তাব দেননি বলে জানিয়েছেন ডালমিয়া। তাঁর কাছে, এটা শুধুই বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মাত্র। এর ফলে এটা নিয়ে খুব বেশি উত্ফুল্ল হওয়ারও কোনো মানে হয় না বলে মন্তব্য করেছেন আইসিসির সাবেক এই সভাপতি, ‘এটা একটা কঠিন পরিস্থিতি, আর আমি এতে উল্লাস করছি না। কিন্তু আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াব যদি ছয় মাস আগেই আমাদেরকে জানানো হয়।’ সূত্র: জিনিউজ।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV