Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আনন্দ সমাবেশ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: January 9, 2024 | 5:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে নিউইয়র্কের ব্রঙ্কসে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার ও স্বাধীনতার পক্ষের শক্তি সমূহ ব্রঙ্কস’র ব্যানারে গোল্ডেন প্যালেস পার্টি হলে গত ৮ জানুয়ারী এ উৎসব অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সিলেট-১ আসন থেকে নির্বাচিত সাংসদ বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সাংসদ বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নির্বাচিত সাংসদ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট-২ আসন থেকে নির্বাচিত সাংসদ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট-৩ আসন থেকে নির্বাচিত সাংসদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। পবিত্র গিতা থেকে পাঠ করেন কবি শুধাংসু মন্ডল।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, অধ্যাপক এস মুজিবুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, কানেটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, মূলধারার রাজনিিতক আব্দুস শহিদ, গোল্ডেন প্যালেস পার্টি হল অ্যান্ড ক্যাটারিং এর সিইও বিলাল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট সাইদুর রহমান লিংকন, অধ্যক্ষ সানাউল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান আবু লেইস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুন্সি বশির আহমেদ, এডভোকেট কামাল মন্ডল, যুবলীগ নেতা নেতা নুরুল ইসলাম, মোঃ শাহীন কামালী, জামাল আহমদ, এইচ এম ইকবাল, মোঃ রেজাউল হক রুহেল, ছাদিকুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট মিয়া মোহাম্মদ দাউদ, শ্যামল কান্তি চন্দ, জহুরুল ইসলাম, মাহবুব মামুন, আব্দুল মোমেন প্রমুখ।
সমাবেশে ভার্চুয়ালী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ৭ জানুয়ারির নির্বাচন ছিল সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
চমৎকার এই নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন যে আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে পরিণত হবে ইনশাল্লাহ।
গভীররাত পর্যন্ত চলা এ উৎসবে সংঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি ও শারমিন তানিয়া। কবিতা আবৃত্তি করেন কবি শুধাংসু মন্ডল, কবি আবু তাহের চৌধুরী, পল্লব সরকার ও কাজী জাকির কিং। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯৯টি আসনে। বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি আসনে, জাতীয় পার্টি ১১টি আসনে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। নির্বাচনে একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।
এরমধ্যে নির্বাচন (ইসি) কমিশন আজ ২৯৮ জন সংসদ সদস্যের তালিকাসহ গেজেট প্রকাশ করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV