Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলারের শপথ, বাংলাদেশে পৌঁছবেন ১৮ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: November 15, 2018 | 8:46 AM

ইউএসএনিউজ অনলাইন.কম : বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য ওয়াশিংটনে সিনেটে শপথ নিয়েছেন আর্ল আর মিলার। মঙ্গলবার এ শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয় বলে গতকাল ঢাকার দূতাবাস থেকে ঘোষণা করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, নব নিযুক্ত রাষ্ট্রদূত আর্ল আর মিলারের শপথ অনুষ্ঠানে সদ্য সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, তার আগের রাষ্ট্রদূত ড্যান মোজেনা ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত  মোহাম্মদ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। সূত্রের খবর, আগামী ১৮ নভেম্বর বাংলাদেশে পৌঁছবেন আর্ল আর মিলার। বাংলাদেশে  তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে দায়িত্ব পালন শুরু করবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সদস্য মিলার ২০১৪ সাল থেকে বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনসাল জেনারেল হিসেবেও (২০১১-১৪) দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ভারতের নয়াদিল্লিতে (২০০৮-১১), ইরাকের বাগদাদে (২০০৭-০৮) এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় (২০০৪-০৭) আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা (আরএসও) হিসেবে কাজ করেছেন। পাশাপাশি মিলার মালয়েশিয়ার কুয়ালালামপুরে জ্যেষ্ঠ আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে (২০০০-০৩) দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ