বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা নিউজারসি রাজ্যের সিনেটর ক্রিস ব্রাউনের
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- গত তেরো মার্চ বুধবার বিকেল সাড়ে চারটায় নিউজারসি রাজ্য সিনেটর ক্রিস ব্রাউনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এবং তাঁর সাথে মতবিনিময় করার লক্ষ্যে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁর সাথে সাক্ষাতে মিলিত হন। আটলান্টিক সিটির একটি ভেনুতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ এর সভাপতি শামসুল ইসলাম শাহজাহান এর নেতৃত্বে সংগঠনের নেতা সাব্বির হোসেন ভূঁইয়া, আহসান হাবীব, আব্দুল জামিল, পলাশ চৌধুরী, কাঞ্চন বল, শহীদ খান, বিপ্লব দেব, রতন ভট্টাচার্য, জয়ন্ত সিংহ ও সাংবাদিক সুব্রত চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন।
সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁদেরকে মতবিনিময় ও সাক্ষাতের সুযোগ দেওয়ায় সিনেটর ক্রিস ব্রাউনকে ধন্যবাদ জানান এবং তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করে তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এছাড়া তাঁরা বিগত ডিসেম্বর মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় অর্জনের মাধ্যমে পরপর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করায় জননেএী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর জন্য সিনেটর ক্রিস ব্রাউনকে ধন্যবাদ জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন। সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দ সিনেটর ক্রিস ব্রাউনকে বলেন, বিগত সময়ের মতো ভবিষ্যতেও বাংলাদেশী আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তাঁকে পাশে পাবেন বলে তাঁরা আশা করেন।
মতবিনিময়কালে সিনেটর ক্রিস ব্রাউন সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন, অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশী আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তাঁরা তাঁকে পাশে পাবেন। সিনেটর ক্রিস ব্রাউন বলেন, বাংলাদেশী আমেরিকানরা আক্ষরিক অর্থেই আন্তরিক, বন্ধুবৎসল। তাঁরা আমার সত্যিকারের বন্ধু। বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি নতুন সরকার এর সফলতা কামনা করেন। সিনেটর ক্রিস ব্রাউন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ কামনা করে তাঁর উত্তরোত্তর সাফল্যও কামনা করেন। মতবিনিময়কালে সিনেটর ক্রিস ব্রাউন এর আইনী সহকারী নিক বাচেন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির আয়োজন ও সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন সাংবাদিক সুব্রত চৌধুরী।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








