Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন আসছেন ২৮ এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: April 10, 2023 | 11:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন আসছেন ২৮ এপ্রিল। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম এক বিবৃতিতে বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর খুবই গুরুত্বপূর্ন।

বিবৃতিতে বলেন, বিশ্বব্যাংকের আমন্ত্রণে এ সফর বাড়তি মাত্রা যোগ দিয়েছে। তাই আমরা যাঁরা মনে প্রানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ১৭ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রে কাজ করছি তাঁদের সবার নৈতিক দায়িত্ব হবে মাননীয় প্রধানমন্ত্রীর এ সফরকে অর্থবহ ও সর্ব ক্ষেত্রে দৃশ্যমান ভূমিকার বহিঃপ্রকাশ ঘটানো। এ কাজটি যদি আমরা সঠিক ভাবে করতে পারি তাহলে দেশের জনগণ খুশি হবেন এবং আগামী নির্বাচনে জননেত্রীর নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন।
বিবৃতিতে বলেন, আপনাদের সবার নিকট আমাদের আকুল আবেদন যার যার অবস্থান থেকে এপ্রিল ২৮ থেকে মে ৩ পর্যন্ত জননেত্রীর পাশে ভ্যানগার্ড হিসাবেই থাকবেন। সর্বাত্বক আবেদন রাখছি, মাননীয় প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে দেশ বিরোধীরা যাতে অংশগ্রহণ করতে না পারে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। শেখ হাসিনার সরকার আজীবন দরকার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ