বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর : বিশ্বব্যাংকের সামনে আওয়ামীলীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসির বিশ্বব্যাংকের সামনে আওয়ামীলীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ঘোষনা করায় নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ আয়োজন উপলক্ষে দফায় দফায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও বিএনপির নেতা-কর্মীরা।
আগামী ২৮ এপ্রিল শুক্রবার দুপুরে ওয়াশিংটন ডিসির ডুলাস বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবতরণের কথা রয়েছে। তাঁর সফরকে কেন্দ্র করে আওয়ামীলীগের শান্তি সমাবেশ আয়োজন এবং একই সময় বিএনপির প্রতিরোধ কর্মসূচির ঘোষনা দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আগামী ১ মে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিষয়ক সেমিনারে এক অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্বের প্রতিফলন’ শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করবেন। ওই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও বক্তৃতা করবেন।
একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে এক একান্ত বৈঠকে যোগ দেবেন। সেমিনারে বাংলাদেশের উন্নয়নের জয় যাত্রা ও বিগত পাঁচ দশকে দেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে। এছাড়া, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পকর্ম তুলে ধরতে ‘বাংলাদেশ-বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব’ শীর্ষক মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হবে।
এর আগে ২৯ এপ্রিল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ করার কথা রয়েছে। আগামী ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’-এর উচ্চপদস্থ কর্মকর্তারা একান্ত বৈঠকে যোগ দেবেন। পরে ইউএস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুজান পি ক্লার্ক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
একই দিনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট নিশা বিসওয়ালের আমন্ত্রণে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে একটি ‘উচ্চ পর্যায়ের নির্বাহী’ গোল টেবিলে মূল বক্তা হিসেবে যোগ দেবেন। এছাড়া বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
আগামী ২ মে মঙ্গলবার ভার্জিনিয়ার ম্যাকলিনের রিটজ-কার্লটন হোটেলের মিলনায়তনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে আ.লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র বিএনপি ১ মে সোমবার বিশ্বব্যাংকের সামনে সকাল ৯টায় এবং ২ মে মঙ্গলবার ভার্জিনিয়ার ম্যাকলিনের হোটেল রিটজ-কার্লটনের টাইসন কর্ণারে প্রতিরোধ কর্মসূচির ঘোষনা করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রায় প্রতিবছরই জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামীলীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করে আসছে। অশালীন ও আপত্তিকর শ্লোগানে উত্তেজিত নেতা-কর্মীদের মাঝে ইতেপূর্বে কয়েক দফা অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি