বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে জ্যামাইকায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের টাউন হল মিটিং (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে সংবর্ধনা প্রদানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের টাউন হল মিটিং ও কর্মী সভা ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে সর্বজনীন সংবর্ধনা উপলক্ষে জ্যামাইকার খলিল বিরিয়ানি হাউসে টাউন হল সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির ভাষণে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নন, তিনি এখন বিশ্ব নেতা। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বিশ্ব মানবতার জন্য কল্যাণকর। সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা তাঁর দিকনির্দেশণামূলক ভাষণকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী এনামের সভাপতিত্বে ও নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইসমাঈল হোসেন স্বপনের পরিচালনায় জ্যামাইকা টাউন হল সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান,কার্যকরী সদস্য শাহানারা রহমান, জহীর আহমেদ, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, পেনসেলভেনিয়া স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি জনি শিকদার, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আতিকুর সুজন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ওয়াহাব জোয়ার্দ্দার, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুবলীগ নেতা আকরামুল হক সাবু, কবি সালেহা ইসলাম প্রমুখ।
গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত জ্যামাইকা টাউন হল মিটিংয়ে বিপুল সংখ্যক জ্যামাইকাবাসী উপস্থিত ছিলেন।
ড. সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেজন্য পরাজিত শক্তির মধ্যে গাত্রগাহ দেখা দিয়েছে। এ সময় কোন বিভেদ মঙ্গল বয়ে আনবে না। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহবান জানান।
সংগঠনের সহ সভাপতি শামসুদ্দিন আজাদ বলেন, ড. সিদ্দিকুর রহমান কতটা করেছেন দলের জন্য তা খুব কাছ থেকেই দেখেছি। তাঁর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ দলীয় কর্মসূচি তুলে ধরে প্রতিটি কর্মসূচির সফল বাস্তবায়নে সব পর্যায়ের নেতাকর্মীদের সহায়তা কামনা করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী বলেন, রাজনীতিতে শিষ্টাচার থাকা অতি প্রয়োজন। নেতাকে সম্মান না করে কোন দিন নেতা হওয়া যায়না। বড় মাপের মানুষ হওয়া যায় না। তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালীণ ও ক্ষমতার বাইরে থাকাকালীণ ৩৪টি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা জানি কিভাবে কি করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন, সেভাবেই হবে। আমরা বিশ্বাস করি, স্মরণকালের সেরা সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি