Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: September 19, 2016 | 6:49 AM

নিউইয়র্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁঁছেছেন। এয়ার কানাডার একটি ফ্লাইটে করে স্থানীয় সময় রবিবার বিকাল তিনটায় কানাডা থেকে নিউইয়র্কের লা গুয়ারদিয়া বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং প্রবাসী বাংলাদেশিরা।
বিমানবন্দরে স্বাগত জানানোর পর একটি মোটর শোভাযাত্রাসহকারে প্রধানমন্ত্রীকে নিউইর্য়কের ম্যানহাটনে হোটেল ওয়াল্ডোর্ফ এস্টোরিয়ায় নিয়ে যাওয়া হয়। ২১ সেপ্টেম্বর জাতিসংঘের ৭১তম অধিবেশনের সাধারণ সভায় যোগদানসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের সময় প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন।
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে ১৯ সেপ্টেম্বর মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সং সুচির সাথে বৈঠকের মধ্য দিয়ে।
একই দিনে শেখ হাসিনা জাতিসংঘ সদর দফতরে উদ্বাস্তু ও অভিবাসন সংক্রান্ত সাধারণ পরিষদের উচ্চপযার্য়ের বৈঠকে ভাষণ দেবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের বিষয় তুলে ধরবেন বলে সংশ্লিষ্টরা জানান এবং জাতিসংঘের প্রধান কার্যালয়ে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্টান্ডিং (বিসিআইইউ)-এ বৈঠকে যোগদান করবেন।
প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি ২১ সেপ্টেম্বর বিকালে জেনারেল এ্যাসেম্বলি হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন।
তিনি ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, রেগুলার এন্ড অর্ডারলি মাইগ্রেশন : টেকসই উন্নয়ন বিষয়ক এজেন্ডা-২০৩০’ বাস্তবায়ন এবং অভিবাসীদের মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা অর্জন বিষয়ক রাউন্ড টেবিল-৫-এ যৌথভাবে সভাপতিত্ব করবেন।
তিনি পরে হোটেল ম্যারিয়ট ইস্টসাইডে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আয়োজিত কাউন্টার টেররিজমের ওপর এশিয়ান লিডার্স ফোরামের বৈঠকে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম-২তে সাউথ সাউথ বিষয়ক জাতিসংঘ অফিসে বাংলাদেশ আয়োজিত পাবলিক সার্ভিস ডেলিভারিতে স্কেলিং আপ ইনোভেশনে সাউথ সাউথ এন্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিষয়ক এক বৈঠকে যোগ দেবেন।
শেখ হাসিনা মাকির্ন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত উদ্বাস্তু বিষয়ক এক বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এসময় তিনি জাতিসংঘ সদর দফতরে বারাক ওবামা আয়োজিত মধ্যাহ্ন ভোজ সংবর্ধনায় যোগ দেবেন।
২১ সেপ্টেম্বর সুইডিস প্রধানমন্ত্রী স্টিফেন লো ভেশ আয়োজিত ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইনক্লুসিভ গ্রোথ বিষয়ক স্যোসাল ডায়ালগ সংক্রান্ত গ্লোবাল ডিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেবেন। এদিন তিনি জাতিসংঘের প্রধান কার্যালয়ে মহাসচিব বান কি মুন আয়োজিত এক ভোজসভায় যোগ দেবেন।
তিনি জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুমে পানি বিষয়ক উচ্চপযার্য়ের এক প্যানেল বৈঠকে যোগ দেবেন।
শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে হোটেল গ্রান্ড হায়াতে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুকি, সুইস প্রেসিডেন্ট জোহান চেনিডার আম্মান এবং কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ড ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) নিবার্হী চেয়ারম্যান ক্লস শোয়াব এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
তিনি আগামী ২২ সেপ্টেম্বর সড়ক পথে ভার্জিনিয়ার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং ২৫ সেপ্টেম্বর আমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে ওয়াশিংটন ডিসি’র ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করবেন।
শেখ হাসিনাকে বহনকারি ফ্লাইটটি দুবাই হয়ে ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV