Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের ৯২তম জন্মবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: March 21, 2021 | 11:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে গত ২০ শে মার্চ শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৯২তম জন্মবার্ষিকী দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা মাহবুব রহমান চৌধুরী, জাপার সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার কেন্দ্রীয় সদস্য ও সাবেক ছাত্রনেতা আবদুর নূর, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী জাপার সদস্য শাহাজাহান মিয়া, জাপার সদস্য মোহাম্মদ নাজিম প্রমুখ।
বক্তারা বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদের জন্ম হয়েছিল বাংলাদেশের উন্নয়নের জন্য এবং গরীব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তার প্রমাণ হল এরশাদ রাজনীতি করার জন্য জাতীয় পার্টি গঠন করেছিলেন। বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তার ৯ বৎসর শাসন আমলে হয়েছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধা ভাতা থেকে পূণবার্সন, গরীব মানুষের পার্শ্বে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনে সাহায্য সহযোগিতা করেন। বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্র তৈরী করেছিলেন। আজ হুসেইন মুহাম্মদ এরশাদ নেই। দেশ আজ সন্ত্রাসের রাজ্য শুরু হয়েছে, দেশের মানুষ অসহায় ভাবে বসবাস করছে, ক্ষমতাসীন সরকার দেশে দুনীতি নামক ভাইরাস ছড়িয়ে দিয়েছে, দেশের টাকা বর্তমান ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা বিদেশে পাচার করছে অনায়াসে। এই সোনার বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু কোন দিন কামনা করেন নাই। নাগরিকের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেন। এখনো সময় আছে দেশকে বাচান, দেশের জণগণকে মানুষকে বাচান।
দোয়া ও মিলাদ শরীফ পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV