Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র ফান্ডরেজিং কনসার্ট (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: July 5, 2022 | 9:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র ফান্ডরেজিং কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুন সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির গুলশান ট্যারেস পার্টি হলে এ কনসার্টের আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক সালাউদ্দিন চৌধুরী ও সংগঠনের সাধারণ সম্পাদক আ. স. ম. খালেদুর রহমান সবুজ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের কর্মকর্তা রেজা আব্দুল্লাহ ও উৎপলা কুন্ডু উপা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি ও ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, কমিউনিটি লিডার মিজান চৌধুরী, হাজী পিয়ার আহমেদ, হাজী খবিরউদ্দিন আহমেদ ভুইয়া, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, কাজী তোফায়েল ইসলাম, এইচ এম ইকবাল, মোঃ আবুল হোসেন প্রমুখ।
উত্তর আমেরিকার জনপ্রিয় মিউজিশিয়ানস মাটি ব্যান্ডের সার্বিক সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী তপন চৌধুরীসহ নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। দেশ-প্রবাশের জনপ্রিয় শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাংস্কৃতিক অঙ্গনের কলাকুশলীদের মিলনমেলায় পরিনত হয়।
শিল্পীদের মধ্যে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব, রাজিব ভট্টাচার্য, রোকসানা মির্জা, নিপা জামান, চন্দ্রা রায়, শামীম সিদ্দিকী, শেখ নীলিমা শশী, কামরুজ্জামান বকুল, চন্দন চৌধুরী, প্রমি তাজ, রায়ান তাজ, জহির টিপু, ইফাত সুমি, মনিকা দাস, আমানত, লাল্টু, ঋত্বিকা ব্যানার্জি, ঋত্বুজা ব্যানার্জিসহ প্রমুখ। মাটি ব্যান্ড এর মিউজিশিয়ানসদের মধ্যে ছিলেন পার্থ গুপ্ত, মাহফুজ, জোহান, রিচার্ড ও রাকেশ ব্যানার্জি। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা উপভোগ করেন দারুণভাবে।
অনুষ্ঠানে অন্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মোঃ মোফাজ্জল হোসেন, মিজানুর রহমান, মোঃ সেবুল মিয়া, রিন্টু লাল দাস, সেলিম রেজা, রবিউল ইসলাম, কামরুজ্জামান শামীম, ইমরুল কায়েস, আকতার বাবুল, মনসুর আহমেদ মিয়াজি, মোঃ আল আমিন, নাজমুল হাসান বাবু, ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন মিয়াজী, সেলিম আহমেদ ভূঁইয়া, মামুনুর রশিদ, জাকির হোসেন সরকার, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সাইদুজ্জামান রিঙ্কু, রাজন হাসান সহ আরও অনেকে।
কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক্ আয়োজিত বন্যার্তদের সাহায্যার্থে অনুষ্ঠানটি সফল করতে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন শওকত পাটোয়ারী, মোঃ কবির হোসেন, আবদুল মতিন, তাছলিমা পাটোয়ারী, আব্দুল আলীম মিয়া, সাইদুল ইসলাম রিয়াদ, মোহাম্মদ হাবিব উল্লাহ, এইচ আর ভূঁইয়া আখলাছ, হাসিনা আক্তার, শাহিন আলম, জাহিদুর রহমান, জামিল মিয়াজী, সোহেল সরকার, মাসুদ আলম, ইব্রাহিম খলিল, সায়েম হাসান, মনির হোসেন, ইন্দ্রজিৎ সাহা, খলিলুর রহমান, রাতুল ইসলাম রাব্বিসহ মাটি ব্যান্ড, সম্মিলিত শিল্পীসমাজ, গুলশান ট্যারেস কর্তৃপক্ষ, জ্যাকসন হাইটসের কথা গ্রীল এন্ড কাবাব ও ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউস।
জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুমিল্লার বাসিন্দারা ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এবং বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেন।
আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদ ও সাধারণ সম্পাদক আ. স. ম. খালেদুর রহমান সবুজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা দেশের বন্যার্তদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দেয়ার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV