Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক অ্যাসেম্বলি ও স্টেট সেনেট হাউজে ‘বাংলাদেশ ডে’ পালন

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: March 31, 2014 | 7:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনীতে স্টেট সিনেট হাউজ ও এ্যাসেম্বলী হাউজে পৃথকভাবে রেজুলেশন পাশ করে ২৫ মার্চ মঙ্গলবার ‘বাংলাদেশ ডে’র মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। নিউইয়র্ক স্টেট সিনেট ও এ্যাসেম্বলী হাউজে ‘বাংলাদেশ ডে’ পালন উপলক্ষে এদিন ৪৮ জন প্রবাসী বাংলাদেশী আলবেনীতে যোগ দেন। নিউইয়র্কের স্টেট সিনেটর রুবিন দিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদার বিশেষ উদ্যোগে তৃতীয়বারের মতো আলবেনীতে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হলো। এ উপলক্ষে নিউইয়র্ক অ্যাসেম্বলি ও স্টেট সেনেট এ বাংলাদেশ এর ৪৩ তম স্বাধীনতা দিবস এর উপর রেজুলেসন গ্রহণ করা হয়। অ্যাসেম্বলিমেন লুইস সেপুলভেদা ও স্টেট সিনেটর রুবিন ডিয়াজ অ্যাসেম্বলি ও স্টেট সিনেট এ তা উত্থাপন করেন।
স্টেট সিনেট ও এসেম্বলী অধিবেশনের রেজুলেশন দুটিতে বাংলাদেশের স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়।
স্টেট সিনেটের অধিবেশনে ‘বাংলাদেশ ডে’র রেজুলেশন গ্রহণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র বাইবেল থেকে পাঠের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসহুদ ইকবাল। এরপর সিনেটর রুবিন দিয়াজ রেজুলেশনটি পাঠ করে শুনানোর পর কয়েকজন সিনেটর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বাংলাদেশ ডে রেজ্যুলেশন উপস্থাপনকালে সিনেট ফ্লোরে উপস্থিত থাকেন এডভোকেট নাসির উদ্দিন, নজরুল হক, আহবাব হোসেন চৌধুরী, নুর উদ্দিন, তৌফিকুর রহমান ও সামিয়া বেগম। এবং অন্যান্য প্রবাসী বাংলাদেশীরা হাউজ কক্ষের গ্যালারীতে উপবিষ্ট ছিলেন।
সিনেট হাইজে রেজুলেশনটি পাশ হওয়ার আগে এ্যাসেম্বলী হাউজের অধিবেশন চলাকালে হাউজে ‘বাংলাদেশ ডে’র রেজুলেশন পাস করা হয়। এ্যাসেম্বলী হাউজে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ওহি চৌধুরী। এ্যাসেম্বলী হলে রেজুলেশনটি পাঠ করেন প্রবাসী বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদা। রেজুলেশনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের নাম উল্লেখ করে তাঁদেরকে বিশেষভাবে স্মরণ করা হয়।
স্টেট এ্যাসেম্বলী হাউজ ও সিনেট হাউজের আনুষ্ঠানিকতা শেষে স্টেট সিনেটর রুবিন দিয়াজ আলবেনী হলে প্রবাসী বাংলাদেশীদের সম্মানে এক অর্ভ্যথনা পার্টির আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসহুদ ইকবাল। এসময় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত গেয়ে শোনানো হয়।
এই অনুষ্ঠানে বাংলাদেশ ডে কমিটির কাছে এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদা ও সিনেটর রুবিন দিয়াজ হাউজ দু’টিতে পাসকৃত রেজুলেশনের কপি হস্তান্তর করেন। এছাড়া এসময় বাংলাদেশ ডে কমিটিকে প্রক্লেমেশন প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্টেট সিনেটর রুবিন দিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যান্য স্টেট সিনেটর ও এসেম্বেলীম্যান। বাংলাদেশী কমিউনিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ডে কমিটির কোঅর্ডিনেটর জাকির খান, সদস্য মো: এন মজুমদার, ব্রুকলীন থেকে এসেম্বেলীম্যান পদপ্রার্থী শেখ হেলাল।
স্টেট সিনেটর রুবিন দিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদার উদ্যোগে আলবেনীতে স্টেট ও এসেম্বলী হাউজে বাংলাদেশ ডে অনুষ্ঠানে স্টেট সিনেটর রুবিন দিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা গত বছরের তুলনায় এবার কম বাংাদেশী অংশ নেয়ায় হতাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবার ও বিকালের নাস্তার আয়োজন করেন সিনেটর ও এসেম্বলিম্যান।
এদিকে, নিউইয়র্ক স্টেট সিনেট ও এ্যাসেম্বলী হাউজে ‘বাংলাদেশ ডে’ এর অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রবাসী বাঙালীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, নিউইয়র্ক অ্যাসেম্বলি ও স্টেট সেনেট হাউজে বাংলাদেশকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা অসাধারণ। যা অংশগ্রহনকারী সকল বাংলাদেশী দারুণভাবে উপভোগ করেন। তারা বলেন, যে আমেরিকা মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিলো ৪৩ বছর পর সে আমেরিকার সিনেট ও এ্যাসেম্বলীতে মহান স্বাধীনতা দিবস পালিত হলো, এ আনন্দ এ গর্ব শুধু প্রবাসীদের নয়, এ আনন্দ গোটা বাংলাদেশের।
সিনেটর রুবিন ডিয়াজ, সিনেটর জেফ ক্লাইন, এসেম্বলীম্যান মারকোস ক্রিসপো এবং এ্যাসেম্বলীম্যান লুইস সেপুলভেদাসহ বেশ ক’জন নির্বাচিত প্রতিনিধির উদ্যোগে বর্ণিল এ আয়োজনে কম্যুনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিউইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্ট হলে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবসের প্রক্লেমেশন পাঠ করা হয় ২৫ মার্চ। বর্ণিল এ আয়োজনে পার্লামেন্টের উভয় কক্ষের সামনে উড়লো বাংলাদেশের পতাকা।
জানা যায়, আয়োজকদের সিদ্ধান্ত ছিলো ২৫ মার্চ সকাল ৭টায় দুটি বাসযোগে প্রায় ১০০ জন বাংলাদেশী আলবেনিতে বাংলাদেশ ডে অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করবেন। কিন্তু অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন মাত্র ৪৮ জন।
এবিষযে আয়োজক কমিটির কো-অর্ডিনেটর জাকির খানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এবিষয়ে কমিটির সদস্য মোহাম্মদ এন মজুমদার জানান, আসলে আমরা কমিউনিটির কাছে রিচ করতে পারিনি। আমাদের ভেতরগত দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝির কারণে আমরা এখানে ব্যর্থ হয়েছি।

ইতিহাস বিকৃতির প্রতিবাদ
এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে আলবেনী অ্যাসেম্বলি ও স্টেট সেনেট হাউজে গৃহীত রেজুলেশনে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে যে তথ্য সন্নিবেশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আবদুর রহিম বাদশা, রফিকুল ইসরাম, জামাল হোসেন, সাখাওয়াত আলীসহ অন্যরা। তারা বলেছেন, একাত্তরের ২৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা হাউজে গৃহীত রেজুলেশন পাঠ করার সময় তারা এ অংশের প্রতিবাদ জানান। আবদুর রহিম বাদশা জানান, এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা রেজুলেশন পাঠ করার সময় একটা অংশ ভুল ক্রমে বাদ পড়ে যায়। এনিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়।
এদিকে ওই সময় আহবাব খোকন, সাবুল খান রেজুলেশন ঠিক আছে বলে তাদেও মতামত তুলে ধরেন। এসময় এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা রাগত স্বরে সবাইকে শান্ত হতে বলেন। এমআবস্থায় জাকির খান রেজুলেশনটি আবার পাঠ করেন। এতে কোনো ভুল থাকলে তা পরে কর্তৃপক্ষের নজরে আনার অনুরোধ জানালে সবাই তা মেনে নেন।
প্রসঙ্গত; উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠান সম্পন্ন করার জন্য একটি আয়োজক কমিটি গঠন করা হয়। বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির এ খানকে সমন্বয়কারী করে সাত সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেনÑ বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল-বিএসিসি’র সভাপতি বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ আমেরিকা ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আবদুস শহীদ, ব্রঙ্কস বাংলাদেশ উইম্যান এসোসিয়েশনের সভাপতি ফরিদা ইয়াসমীন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম মিয়া ও ব্রঙ্কস সোসাইটি অব বাংলাদেশের সভাপতি রেজাউল ইসলাম সেলিম।। স্টেট সেনেট এ বাংলাদেশী দের জন্য দুপুরের খাবার ও বিকালের নাস্তা পরিবেশন করা হয়। বাংলাদেশীদের পক্ষ থেকে অ্যাসেম্বলিমেন লুইস সেপুলভেদা ও স্টেট সিনেটর রুবিন ডিয়াজ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
উল্লেখ্য, ২০১২ সালে স্টেট সিনেটর রুবিন দিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদার উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনীতে প্রথমবারের মতো স্টেট এসেম্বলী হাউজে বাংলাদেশ ডে পালিত হয়। নিউইয়র্কের ইতিহাসে ঐদিন আলবেনীতে স্টেট সিনেটে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ডে রেজুলেশন গ্রহণ এবং প্রথমবারের মতো পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
এর পর নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনীতে স্টেট সিনেট হাউজ ও এ্যাসেম্বলী হাউজে পৃথকভাবে রেজুলেশন পাশ করে গত বছর ১৯ মার্চ মঙ্গলবার ‘বাংলাদেশ ডে’র মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ-এর সময় স্টেট সিনেট ও এসেম্বলী অধিবেশনের কার্যক্রম বন্ধ থাকার কারণে গত বছর ১৯ মার্চ বাংলাদেশ ডে পালন করা হয়। নিউইয়র্ক স্টেট সিনেট ও এ্যাসেম্বলী হাউজে ‘বাংলাদেশ ডে’ পালন উপলক্ষে গত বছর প্রায় ১৫০জন প্রবাসী বাংলাদেশী আলবেনীতে যোগ দেন। নিউইয়র্কের স্টেট সিনেটর রুবিন দিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদার বিশেষ উদ্যোগে দ্বিতীয়বারের মতো আলবেনীতে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হয় সে বার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV