Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে এখন ১১৯০ ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: May 21, 2014 | 5:25 PM

বাংলাদেশের মানুষের মাথাপিছু বার্ষিক আয় এখন এক হাজার ১৯০ ডলার৷ এর অর্থ বাংলাদেশিরা বছরে গড়ে ৯২ হাজার ৫৫২ টাকা আয় করেন৷
২০০৪-০৫ ভিত্তিবছর ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সাময়িকভাবে এই হিসাব করেছে৷ এক অর্থবছরের ব্যবধানে মাথাপিছু আয় ১৩৬ ডলার বেড়েছে৷ ২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল এক হাজার ৫৪ ডলার৷
গত বছর ভিত্তিবছর পরিবর্তন করার ফলে মাথাপিছু আয় হাজার ডলার পেরিয়ে যায়৷ মাথাপিছু আয়ের হিসাবে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাঠানো প্রবাসী আয়ও যোগ হয়।
তবে মাথাপিছু আয় প্রত্যেক বাংলাদেশির আলাদা বা ব্যক্তিগত আয় নয়৷ এটি সামগ্রিক আয়, যা মাথাপিছু ভাগ করে দেওয়া হয়৷
বাংলাদেশে মাথাপিছু আয় ক্রমে বাড়লেও সম্পদের সুষম বণ্টন হচ্ছে না৷ তাই আয়বৈষম্য থেকেই যাচ্ছে৷ বিশেষ করে উত্তরাঞ্চল ও উপকূলীয় অঞ্চলের মানুষের আয় অনেক কম৷ আবার শহরের চেয়ে গ্রামে মজুরির তফাত রয়েছে৷ আবার উন্নয়ন প্রকল্পের সুফলও দরিদ্র মানুষ পাচ্ছে না।
বাংলাদেশে নগরকেন্দ্রিক বিপুল বিত্তশালী তৈরি হয়েছে, কিন্তু কর ফাইলে তাঁরা এসব সম্পদ লুকিয়ে রাখেন৷ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব থেকে জানা গেছে, গত অর্থবছর পর্যন্ত মাত্র সাড়ে পাঁচ হাজার ব্যক্তির দুই কোটি টাকার বেশি সম্পদ রয়েছে৷
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, মাথাপিছু আয় বেড়ে যাওয়া দেশের জন্য সুসংবাদ৷ মধ্য আয়ের দেশে উন্নীত হতে মাথাপিছু আয় বেড়ে যাওয়া বেশ সহায়ক হবে৷ তিনি জানান, পর পর তিন বছর গড়ে মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার ওপরে থাকলে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার অন্যতম একটি শর্ত পূরণ করা হয়। তবে প্রতিবছর এই মাথাপিছু আয়ের ন্যূনতম নির্দিষ্ট সীমাও পরিবর্তন হয়৷ গত বছর এই ন্যূনতম সীমা ছিল এক হাজার ২৫ ডলার৷ চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫ ডলার৷
উল্লেখ্য, গত দুই বছরেই বাংলাদেশের মাথাপিছু আয় এই ন্যূনতম সীমার ওপরে ছিল৷
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০১৩ সালের হিসাব অনুযায়ী, লুক্সেমবুর্গ মানুষের মাথাপিছু আয় সবচেয়ে বেশি৷ তাদের মাথাপিছু আয় এক লাখ ১০ হাজার ৪২৩ ডলার৷ তবে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে রয়েছে৷ সার্ক অঞ্চলে শ্রীলঙ্কার মাথাপিছু আয় সবচেয়ে বেশি, তিন হাজার ১৬১ ডলার৷ আর মাথাপিছু আয় ভারতে এক হাজার ৫০৪ ডলার ও পাকিস্তানে এক হাজার ৩০৭ ডলার৷প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV