Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আগামীকাল নয়, গতকাল বিদায় দিতে চায় : নিউইয়র্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: June 18, 2024 | 4:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন রিলেশান কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে গতকাল বিদায় দিতে চায়, আগামীকাল নয়। গত ১৭ জুন সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের আয়োজনে ‘আফটার ঈদ পার্টি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রুকলীনের ১২৪৫ ইস্ট ১৬৮ স্ট্রিটে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের বাসভবনের ব্যাকইয়ার্ডে অনুষ্ঠিত এ সভায় যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি ও আনোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা এম বাসেত রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদ চৌধুরী, সাবেক জজ জাহাঙ্গীর আলম, নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ) এর সাধারণ সম্পাদক বদিউল আলম, বিএনপি নেতা এমএ কুদ্দুস, সালেহ আহমেদ, পারভেজ সাজ্জাদ, সৈয়দ জুবায়ের আলী, মাহফুজ মাওলা নান্নু, এমএ তাহের, কামরুল হাসান, এমলাক হোসেন ফয়সাল, বিপ্লব, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, যুবদল নেতা আল মামুন সবুজ, সাবেক ছাত্র দল নেতা আহমেদ সোহেল, আবদুল আহাদ, ভুট্রো প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এই আয়োজনের জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিল্টন ভুইয়াসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে বিএনপি বাংলাদেশের আন্দোলন-সংগ্রামে অনেক অবদান রাখছে। জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে আন্দোলনসহ দেশে বিএনপি’র নির্যাতিত নেতাদের আর্থিক সহযোগিতা দিয়ে প্রবাস থেকে বিরাট অনেক অবদান রাখেছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের ৯৫ মানুষ ভোট দিতে যায় নি, শেখ হাসিনার এক তরফা ডামি নির্বাচন বিরোধী আন্দোলনে বিএনপি ও জনগণের বিজয় হয়েছে। বিএনপির নেতাকর্মিদের ধৈর্য সহকারে আন্দোলন চালিয়ে যেতে হবে। বিজয় আমাদের সুনিশ্চিত। তিনি সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বলেন, শেখ হাসিনার শেষ রক্ষা হবে না। শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি নের্তৃবৃন্দকে সাথে নিয়ে ‘আফটার ঈদ পার্টি’র কেক কাটেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV