বাংলাদেশের সবক’টি টিভি চ্যানেলে মাহে রমজানের নানা আয়োজন
রমজান মাসে দেশের সবক’টি টিভি চ্যানেলে শুরু হতে যাচ্ছে মাহে রমজান নিয়ে বিশেষ অনুষ্ঠানমালা। এর মধ্যে চ্যানেল আইয়ের আয়োজনে রয়েছে সেহরি পূর্বে দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘মাহে রমজান ও সাহরী’। উপস্থাপনা করছেন মুফতি মো. বখতিয়ার উদ্দিন। ইফতার পূর্ব অনুষ্ঠান ‘রমজানুল মোবারক ও কাফেলা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। প্রচার হবে প্রতিদিন বিকেল ৫টা ৫০ মিনিটে। বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে ইফতার পূর্ব অনুষ্ঠান ‘আলোকিত পথ’। অনুষ্ঠানটি গবেষণা ও উপস্থাপনা করছেন অধ্যাপক ড. এম শমসের আলী। পরিচালনা করছেন মোসাদ্দেক হাসান। ইফতারের পরপরই ডায়ান রানার-এর সৌজন্যে হামদ নাত। এরপর প্রচার হবে রন্ধনবিদ কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘প্রাণ মনোহর ইফতার’। প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। একুশে টেলিভিশনে রয়েছে ইফতারের ঝটপট রান্নার কৌশল নিয়ে অনুষ্ঠান ‘ঝটপট ইফতার’। নাবিলা করিমের উপস্থাপনায় রমজনের প্রতিদিন ৬টা ৫ মিনিটে দেখা যাবে অনুষ্ঠানটি। একুশে টেলিভিশনে থাকছে দুপুর ৪টা ৫ মিনিটে ‘হরলিক্স ফ্যামিলি নিউট্রি শো’, বিকাল ৪টা ৩০ মিনিটে ‘হামদ নাত’, বিকাল ৬টা ৫ মিনিটে ‘ঝটপট ইফতার’, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ‘ইফতার হাট’, ৬টা ৩৫ মিনিটে নাটক ‘রোজদার’, রাত ৭টা ৫০ মিনিটে ‘সিয়াম ও সুস্থতা’ এবং সেহরী ও ইফতার কাউনডাউন। এনটিভি প্রচার করবে প্রতিদিন ভোররাত ৩টায় ‘বরকতময় সেহরী’, শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকাল ৪টা ৩০ মিনিট এবং শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে ‘গাহি সাম্যের গান’, প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে ‘ডাবর হানি মধুময় ইফতার’, বিকাল ৫টা ৪০ মিনিটে ‘আল কোরআনের আলো’, প্রতিদিন রাত ১১টা ৩০ মিনিটে ‘আপনার জিজ্ঞাসা’ এবং প্রতিদিন দুপুর ১টায় ‘হরলিক্স ফ্যামিলি নিউট্রি শো’। বাংলাভিশনে রয়েছে প্রতিদিন বিকাল ৪টা ৫ মিনিটে সরাসরি ‘রমজান ও আমাদের জীবন’ এবং বিকাল ৫টা ১৫ মিনিটে সরাসরি ‘পবিত্র কুরআনের আলো ক্ষুদে প্রতিভার সন্ধানে-২০১৩’। বৈশাখী টেলিভিশন প্রতিদিন বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচার করবে। পবিত্র মাহে রমজানের মাহাত্ম, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে তথা ইসলামের শরিয়াভিত্তিক বিভিন্ন প্রশ্নের উত্তর ও আলোচনা নিয়ে রয়েছে সরাসরি অনুষ্ঠান ‘রমজানের সওগাত’। প্রশ্নোত্তর ও আলোচনায় অংশ নেবেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ ইব্রাহিম। উপস্থাপনা এইচ এম বরকতুল্লাহ। প্রযোজনা করেছেন মালেক মালমিলাত। প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। সরওয়ার মহসিনের প্রযোজনায় ‘ইফতার বাজার’ প্রচার হবে প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিটে। সেহরির সময় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘কল্যাণময় সেহরি’। এতে থাকবে তেলাওয়াত, তাফসির, দারসুল বোখারি, বিষয়ভিত্তিক আলোচনা, হামদ-নাত ও ইসলামী সংগীত। প্রচার হবে প্রতিদিন রাত ৩টায়। এছাড়াও ‘রমজানের রান্না’ প্রচার হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। ইসলামী গানের অনুষ্ঠান ‘লক্ষ প্রাণের সুর’ বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে। জিটিভি আয়োজন করেছে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার। এক রমজান থেকে ঈদের আগের দিন পর্যন্ত অনুষ্ঠানগুলো নিয়মিত জিটিভিতে সমপ্রচার হবে। দুপুর ৩টা ৩০ মিনিটে প্রচার হবে এইচ এম তানভীরের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাং নিবেদিত ‘জিজ্ঞাসা ও জবাব’। বিকাল ৪টা ২০ মিনিটে প্রচার হবে মাহে রমজানের অনুষ্ঠান ‘ইসলামী ব্যাংক রমজানের সওগাত’। বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে মাহে রমজানের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান ‘হামদর্দ রমজানের পয়গাম’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সোহেল রানার প্রযোজনায় প্রচার হবে মজাদার সব ইফতার রেসিপি নিয়ে অনুষ্ঠান আরএফএল গ্যাসস্টোভ ‘চট জলদি ইফতার’। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে ঢাকার ইফতার বাজার নিয়ে অনুষ্ঠান প্রাণআপ ‘ঢাকার ইফতার বাজার’। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সোহেল রানা। রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে ইউনিলিভার ইসলামী অনুষ্ঠান। এছাড়া সেহেরি ও ইফতার কাউন ডাউন ও প্রচার করবে চ্যানেলটি। দেশের জনপ্রিয় রন্ধনশিল্পীদের নির্বাচিত রেসিপি নিয়ে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘ট্যাং সেহরি থেকে ইফতার’। অনুষ্ঠানটি আজ থেকে প্রচার শুরু হবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








