Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তির দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সভা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: October 8, 2024 | 10:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তির দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ অক্টোবর সন্ধ্যায় ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে এ সভার আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
যুবলীগ নেতা মনির উদ্দিনের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট শাহিন কামালীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, প্রবীণ কমিউনিটি লিডার ইকবাল আহমেদ মাহবুব, আফতাব আলী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, আবদুল হাসিব মামুন, শাহীন আজমল, সাখাওয়াত আলী, সোহান আহমেদ টুটুল, কমিউনিটি এক্টিভিস্ট অধ্যাপক আমিনুল হক চুন্নু, সাইদুর রহমান লিংকন, আব্দুস শহীদ, যুবলীগ নেতা জামাল হুসেন, জামাল আহমেদ, রেজা আব্দুল্লাহ স্বপন, ইমরান আলী টিপু, মো. নূর উদ্দিন মজুমদার, লায়েক আহমেদ প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লোকমান মিয়া।


আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী বরেণ্য রাজনীতিক আলহাজ্ব এমএ মান্নান সুনামগঞ্জের উন্নয়ের রূপকার। এই প্রবীণ রাজনীতিকের গ্রেপ্তারের সংবাদে সুনামগঞ্জবাসী উদ্বিগ্ন। বক্তারা এমএ মান্নানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ তার নি:শর্ত মুক্তি দাবি করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV