বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিউইয়র্কে স্বাধীনতা প্যারেড
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ২০২১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা-মহা গৌরবের ৫০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে টানা ৬ বছরের কর্মসূচীর তৃতীয় বছরের আয়জন হিসেবে ২৬ মার্চ রোববার বিকেল সাড়ে ছয়টায় মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ডায়ভার্সিটি প্লাজায় শুরু হয় মুক্ত স্বাধীনতা প্যারেড। এতে অংশ নেন একাত্তরের একদল বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট বাংলাদশি ব্যক্তিবর্গ ও নবীন প্রজন্মের তরুণেরা।
তাদের অধিকাংশের হাতে ছিল বাংলাদেশের পতাকা, গলায় মুক্তিযুদ্ধের শ্লোগান। । কয়েকটি ব্লক ঘুরে এসে প্যারেডটি শেষ হয় ৭৭ স্ট্রিটের জুইশ সেন্টারের সামনে। বয়সের ভারে নুয়ে পড়া সত্ত্বেও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সি অার দত্ত কন্যার হাত ধরে কম্পিত পায়ে এসে যোগ দেন এই সমাবেশে। সেখানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মুক্তিযোদ্ধারা আনুষ্ঠানিকভাবে সামরিক কায়দায় তাঁকে স্যালুট জানালেন। মুহুর্মুহু করতালি ও শ্লোগানের মধ্যে এই বীর মুক্তিযোদ্ধা তাঁর হাতে উদ্যোক্তাদের তুলে দেওয়া ৪৭-টি রঙিন বেলুন উড়িয়ে দিলেন নিউইয়র্কের আকাশে।
এর আগে প্যারেডের শুরুতে সেনেটর হোজে পেরাল্টার পাঠানো সাইটেশন পাঠ করেন ডেপুটি চীঢ অফ স্টাফ মিস ডিয়ানা ফোড । সাইটশেনটি গ্রহণ করেন মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষে ডঃ নূরন নবী। প্যারেডে যোগ দেন ১১৫ পুলিশ প্রিসেন্ট এর কমান্ডিং অফিসার ডেপুটি ইন্সপেক্টর কালোস অটিজ।


নিউইয়র্কে বাংলাদেশের স্বাধীনতার ৪৭-তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মুক্তধারার উদ্যোগে জুইশ সেন্টারে উদ্বোধন করা হল নতুন ওয়েব সাইট ‘আমার একাত্তর’। এতে সংরক্ষিত হবে একাত্তরের মুক্তিযোদ্ধাদের স্বকণ্ঠ অভিজ্ঞতার বিবরণ সম্বলিত ভিডিও। একটি প্রত্যয়ন কমিটি কর্তৃক নিরীক্ষিত হওয়ার পরই প্রতিটি ভিডিও এই ওয়েব সাইটে অন্তর্ভুক্ত করা হবে। মেজর-জেনারেল (অব) সি আর দত্তের উপস্থিতিতে ওয়েব সাইটটির উদ্বোধন ঘোষণা করেন একাত্তরের আরেক বীর মুক্তিযোদ্ধা ডঃ নূরুন নবী।
এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় একাত্তরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল মনসুর খানকে। তাঁকে ফুল দিয়ে ও উত্তরীয় পড়িয়ে সম্মান জানায় একদল শিশু। এরপর নতুন প্রজন্মের কিশোর-কিশোরী আশরাফ আসিম, নাহরিন ইসলাম ও আবিবা ইমাম দ্যুতি তাদের মুক্তিযুদ্ধ বিষয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করে। মুক্তিযোদ্ধা ফকির রহমান, আবদুল বাতেন ও মেজর (অবঃ) আহসান উল্লাহ ‘আমার একাত্তর’ এই শীর্ষক আলোচনায় অংশ নেন। দেশের গান পরিবেশন করেন শাহ মাহবুব। কবিতা আবৃত্তিতে অংশ নেন বাচিক শিল্পী আবীর আলমগীর, ক্লারা রোজারিও এবং ফারুক আজম। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন তমিজ উদ্দিন লোদী, ফকির ইলিয়াস ও লুবনা কাইজার।
অনুষ্ঠানের শেষের পর্ব ছিল দেশের গান। এ পর্যায়ে একক সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সংগীতশিল্পী চঞ্চল খান। সবশেষে মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এই আয়জনের মূল সংগঠক বিশ্বজিত সাহা। বাঙালী চেতনা মঞ্চ’র সহযোগিতায় অনুষ্ঠানটির বিভিন্ন পর্বের সঞ্চালনা করেন পারভীন সুলতানা, নাসরিন চৌধুরী, রানু ফেরদৌস। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সেমন্তী ওয়াহেদ। নেপথ্যে থেকে অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করেন হাসান ফেরদৌস। অনুষ্ঠানটির মিডিয়া পাটনার ছিল একাত্তর টেলিভিশন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!