বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচারকারীদের চিহ্নিত করে তাদের সামাজিকভাবে মোকাবেলা ও কঠোর শাস্তির আওতায় আনার দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি দুর্নীতিও মাথাচাড়া দিয়ে উঠছে। নজীরবিহীন দূর্নীতি বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে ব্যাহত করছে। দূর্নীতিগ্রস্থ লোকগুলো দেশের মারাত্মক ক্ষতি করছে। দূর্নীতিগ্রস্থদের মধ্যে কিছু আমলা। বাকিরা দলীয় লোক। এদের খুজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তিনি।

গত ৫ জুন শনিবার নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. সিদ্দিকুর রহমান। এ সময় সহ সভাপতি শামসুদ্দীন আজাদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাস কল্যান সম্পাদক সোলায়মান আলীও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কানেকটিকাট আওয়ামীলীগের সভাপতি জিহাদুল হক জিহাদ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য শাহানারা রহমান, মুক্তিযোদ্ধা মুজিবুল হক মাওলা, জহিরুল হক প্রমুখ।
ড. সিদ্দিকুর রহমান সংবাদ সম্মেলনে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, দেশে-প্রবাসে দুর্নীতিবাজদের প্রতিহত ও সামাজিকভাবে বয়কট করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।।
তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির লাগাম টেনে ধরতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তাকে কেউ সহযোগিতা করছে না। ফলে আমরা দূর্নীতি থেকে বের হয়ে আসতে পারছি না। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতাসহ প্রবাসের অনেক নেতা কেউ ব্যাংক পেয়েছেন, ব্যবসা নিয়েছেন। অনেকে টাকা পাচার করে এনেছেন।
ড. সিদ্দিকুর রহমান আরো বলেন, আমি নিজেও একটা পাওয়ার প্লান্ট পেয়েছিলাম। কিন্তু আমি সৎভাবে ব্যবসা করেছি। আমি কিন্তু সরকারের কোটি কোটি টাকা লোপাট করিনাই। এগুলো গোপন করার কিছু নেই। আমার ঢাকায় একটা এ্যাপার্টমেন্টও নাই। আপনারা প্রয়োজনে আমার সম্পদ খুজে বের করে দেখতে পারেন। দলকে ব্যবহার করে যারা দূর্নীতি করেছে। দেশের টাকা পাচার করে বিদেশে এনেছে আপনারা তাদের ধরেন। তাদের নিয়ে লেখেন। আমার কয়টা একাউন্ট আছে। কয়টা বাড়ি আছে তা খুজে বের করে লেখেন।
তিনি বলেন, দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম ছিল না। আমরা আবার তা চাঙ্গা করতে চাই। যে সকল স্টেটে এখনও কমিটি গঠিত হয়নি সেখানে কমিটি গঠন এবং মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের করা হবে সম্মেলন আয়োজন করে। সাংগঠনিক সম্পাদকদের শীঘ্রই দায়িত্ব দেয়া হবে এ বিষয়ে। ড. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবে। আমাদের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আসলে তার উপস্থিতিতেই কর্মসূচি পালন করার। কিন্তু মনে হচ্ছে এ বছরও নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, পিকে হালদারের পাচার করা টাকা দূদককে সরকার খুজে বের করার কথা বলেছে। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে নেয়ার চেষ্টা হচ্ছে। বেগম পাড়ার সদস্যদের খোজা হচ্ছে। তদন্ত হচ্ছে। নেত্রী কঠোর নির্দেশ দিয়েছেন খুজে বের করতে।
সহ সভাপতি শামসুদ্দীন আজাদ বলেন, দল ক্ষমতায় থাকা অবস্থায় দূর্নীতির বিরুদ্ধে এভাবে কথা কেউ বলেনি। চিনি কল থেকে চিনি চুরি হয়েছে, কয়লা খনি থেকে কয়লা চুরি হয়েছে। যার যা খুশি সে তাই করছে। একটা সভ্য স্বাধীন দেশে এটা চলতে পারেনা।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








