বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকেই সমর্থন করে যুক্তরাষ্ট্র -বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য এফেয়ার্স
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য এফেয়ার্স জন ড্যানিলোয়িচ বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকেই সমর্থন করে যুক্তরাষ্ট্র। ১৯৯০ সালে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলো একসঙ্গে আন্দোলন করেছিল। তারপর থেকে এদেশে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখনো অনেকে লড়াই করে চলেছেন। গত সোমবার রাজধানীর একটি হোটেলে তার সম্মানে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত এক সংবর্ধনা-নৈশভোজ সভায় তিনি এ কথা বলেন।
জন ড্যানিলোয়িচ বলেন, চলতি বছর বাংলাদেশকে প্রায় ২০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু আর্থিক সহায়তা নয়, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, সুশাসন ও গণতন্ত্রসহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকার সঙ্গে ওয়াশিংটন কাজ করছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি নূরে আলম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমু, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক এবিএম মূসা, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার নিক লো, নিউজ টুডে’র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, চট্টগ্রামের সাবেক মেয়র ও জাতীয় পার্টি নেতা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা খালেদ মোহাম্মদ আল, ইত্তেফাকের কার্যনির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সাংবাদিক পীর হাবিবুর রহমান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) সভাপতি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ প্রমুখ। ইত্তেফাক
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








