বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতা দমনে ব্যবহৃত হতে পারে : মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। রোববার দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বিবৃতিতে বলেন, সমপ্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাক-স্বাধীনতার দমন এবং অপরাধযোগ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে। আন্তর্জাতিক সমপ্রদায়ের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে বিবৃতিতে বলা হয়, তথ্যমন্ত্রী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্র ডিএসএ নিয়ে আলোচনার আহ্বানকে স্বাগত জানায়। বিবৃতিতে মার্শা বার্নিকাট বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি এ আইনের পরিবর্তন বিবেচনা করতে যাতে এটি সংবিধান, মানব, নাগরিক এবং রাজনৈতিক অধিকারের প্রতি এবং বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।’
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion