বাংলাদেশের দুই কিংবদন্তী শিল্পী রুনা-সাবিনা আবারো মাতাতে আসছেন নিউইয়র্ক
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : উপ মহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা-সাবিনাকে আবারো এক মঞ্চে তুলতে যাচ্ছেন শো টাইম মিউজিকের আলমগীর খান আলম। নিউইয়র্ক মাতাতে আবারো আসছেন বাংলাদেশের দুই কিংবদন্তী শিল্পী রুনা-সাবিনা। আলমগীর খান আলম গত বছর শিল্পী সাবিনা ইয়াসমীন এবং রুনা লায়লাকে নিউইয়র্কে এক মঞ্চে উপস্থাপন করেছিলেন। জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে সঙ্গীত পরিবেশন করেছিলেন তারা। গত বছর রুনা-সাবিনা আলাদা আলাদাভাবে সঙ্গীত পরিবেশন করলেও তারা দ্বৈতকণ্ঠেও সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত প্রেমীদের মনের পিপাসা মিটিয়েছেন। এবারও এ দুই শিল্পী আগামী ১ অক্টোবর জ্যামাইকার আমাজোরা অডিটোরিয়ামে একমঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন। আলমগীর খান আলম জানান, ইতোমধ্যেই শিল্পীদের সাথে কথা বলে সব চূড়ান্ত করা হয়েছে। এ দুই বরেণ্য শিল্পীর সাথে অবশ্য এবার আরো থাকছেন শিল্পী কুমার বিশ্বজিৎ। সাবিনা-রুনার শোর টিকেটের মূল্য রাখা হয়েছে ৩৫, ৫০, ৭৫, ভিআইপি ১৫০ ও সিআইপি ২৫০ ডলার।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ