Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশে দু:স্থদের মাঝে আমেরিকা বাংলাদেশ মানব হৈতিষী মহিলা সমিতি’র ৩ লাখ টাকা বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: November 6, 2018 | 5:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : আমেরিকা বাংলাদেশ মানব হৈতিষী মহিলা সমিতি-আভা বাংলাদেশে দু:স্থ, অসুস্থ ও বয়স্কদের মাঝে ৩ লাখ টাকা বিতরণ করেছে। আভা’র বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে আভা’র সভাপতি ও তিতাস মাল্টি সার্ভিসের স্বত্ত্বাধিকারী বেগম মেহের চৌধুরী সম্প্রতি দেশে এই অর্থ বিতরণ করেন।

   
মেহের চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, আমেরিকা বাংলাদেশ মানব হৈতিষী মহিলা সমিতি-আভা’র বার্ষিক কার্যক্রম সম্পন্ন কল্পে তিনি ঈদুল আযহা সামনে রেখে গত আগষ্ট মাসে বাংলাদেশ সফরে যান। ঢাকায় ঈদ উদযাপন শেষে ১৮ই সেপ্টেম্বর সফরসঙ্গী বোনদেরকে নিয়ে নিজ জন্মস্থান ব্রাহ্মনবাড়ীয়ার যান। সেখানে পৌঁছে বাবা, মা ও আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করেন। পরে সেদিনই গ্রামের লোকদের মাঝে মহররমের খিচুড়ী বিতরণ করেন। ১৯শে সেপ্টেম্বর দু:স্থ, অসুস্থ ও বয়স্কদের মাঝে প্রতি বছরের ন্যায় প্রায় ৩ লাখ টাকা বিতরণ করেন।
মেহের চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, তিনি সর্বদাই একটু অন্যরকম অর্থাৎ পরিস্কার চিন্তা ভাবনা এবং সেইভাবে কাজ করতে পছন্দ করেন। অন্যদের মত তিনি শাড়ী, কম্বল ইত্যাদি সামগ্রী বিতরণ না করে সরাসরি টাকা মানুষের হাতে তুলে দিতে আনন্দবোধ করেন। আভা সমিতির গ্রামের কর্মকর্তাদের রিপোর্ট অনুযায়ী তিনি দু:স্থদের মাঝে টাকা বিতরণ করেন। ওইদিন যত গরীব-দু:স্থ হাত পেতেছেন সকলকে কম বেশী অর্থ দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেন। পরে ওইদিন সন্ধ্যায় সফরসঙ্গীদের নিয়ে ঢাকায় ফিরেন।


মেহের চৌধুরী বলেন, এবার একটু বাড়তি আনন্দ পেতে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার জন্য এবং সারা বছরের ক্লান্তি দূর করতে ও মানষিক প্রশান্তির নিমিত্তে কক্সবাজার সমুদ্র সৌকতে যান ও সেখানে হিমছড়ি, ইননী বীচ, মেরীন ড্রাইভ সব ঘুরে, লাবনী, সুগন্ধা ও কলাতরী বীচে ২দিন আনন্দ উপভোগ করে ২৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরেন।
মেহের চৌধুরী জানান, আমেরিকায় ফেরার পূর্বে প্রতি বছর ঢাকার সকল আত্মীয়-স্বজনকে ডেকে তিনি একটি গেট-টু-গেদারের আয়োজন করেন। এবারের সেরকম পার্টি ছিল ৩০ সেপ্টেম্বর। এই পার্টিতে সকলে সকলের সংগে দেখা সাক্ষাৎ ও কুশল বিনিময় হয় এবং পছন্দসই খাবার পরিবেশন, ফটোসেশন ও মন ভরে আনন্দ স্ফূর্তি করেন আত্মীয়রা সবাই। এতে মেহের চৌধুরী শুধু আনন্দই পান না, সংগে সংগে আত্মার তৃপ্তি অনুভব করেন বলে জানান।
মেহের চৌধুরী বলেন, ‘বছরের এই সময়ে আমি যে আত্মিক প্রশান্তি অনুভব করি সেটা বলে বুঝানো মুশকিল। আমি সকলকে বলবো অন্তত: একবার দেশে গিয়ে গরীব দু:খীদের সামনে দাঁড়ান এবং সামর্থ অনুযায়ী দান খয়রাত করুন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে দেখুন। তাতে যেমন শান্তি মেলে, তেমনি কাজ করার অভাবনীয় শক্তিও সঞ্চয় হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV