বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৭ কোটি ৭০ লাখ ডলার ত্রাণ সহায়তার আহ্বান জাতিসংঘের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মিয়ানমারে ভয়াবহ সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জরুরি ত্রাণ সহায়তার জন্য ৭ কোটি ৭০ লাখ ডলার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের হিসাব মতে, বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা। আর এদের সহায়তা দেয়ার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন ৭ কোটি ৭০ লাখ ডলার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতিসংঘ।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থাগুলো এবং আন্তর্জাতিক এনজিও’গুলোর সমন্বিত নতুন এই পরিকল্পনায় ২০১৭ সালের শেষ পর্যন্ত আনুমানিক ৩ লাখ মানুষকে জীবন ধারণের প্রয়োজনীয় সেবা দেয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস বলেন, সাম্প্রতিক এই সংকটের আগেই সংস্থাগুলো কাজ করছিল। কিন্তু শরণার্থীদের ঢলে সেবা দেয়ার বিদ্যমান ব্যবস্থা তাল মেলাতে পারছে না। তিনি আরো বলেন, নতুন আসা রোহিঙ্গাদের সহায়তা দেয়ার জন্য জরুরিভাবে ৬০ হাজার নতুন আশ্রয়কেন্দ্র স্থাপন প্রয়োজন। এ ছাড়া প্রয়োজন খাবার, বিশুদ্ধ পানিসহ বিশেষায়িত মানসিক স্বাস্থ্য সেবা এবং যৌন সহিংসতা থেকে বেঁচে আসাদের জন্য সহায়তা।
রবার্ট ওয়াটকিনস আরো জানিয়েছেন, জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) ইতিমধ্যে ৭০ লাখ ডলার বরাদ্দ করেছে। এই অর্থ দিয়ে আনুমানিক ৭৫ হাজার মানুষের জরুরি সেবা দেয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ