Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট দেবে আবহাওয়ার পূর্বাভাস, জানা যাবে দুর্যোগের দিনক্ষণ ও স্থায়িত্বকাল

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: September 3, 2018 | 12:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে এখন থেকে তিন দিনের পরিবর্তে ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে । মিলবে দুর্যোগের সুনির্দিষ্ট দিন, ক্ষণ ও স্থায়িত্বকাল। সরকার সারাদেশে নির্ভুলভাবে যাতে স্যাটেলাইট থেকে পাওয়া সংকেত পৌঁছে দেয়া যায় সে জন্য নতুন নতুন উদ্যোগ নিচ্ছে । সারাদেশে স্থাপন করা হচ্ছে আরও ২০০টি আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র। নিজস্ব স্যাটেলাইটের সর্বোচ্চ ব্যবহারে বিশেষজ্ঞদের মতামত অঞ্চলভিত্তিক স্যাটেলাইট কেন্দ্র করার।

বর্তমানে ভিন্ন ভিন্ন স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে দেশের আবহাওয়া পরিমাপ কিংবা জলবায়ু পরিবর্তনের সমীক্ষা তৈরিতে । এরফলে আবহাওয়ার সঠিক তথ্য বা সংকেত যথাসময়ে পাঠানো যেমন সম্ভব হয় না, অপরদিকে বিদেশি স্যাটেলাইটের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়।

এবার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা যন্ত্রপাতির মাধ্যমে, সারাদেশে আবহাওয়ার সঠিক পূর্বাভাস সময় মতো পৌঁছে দেয়াসহ তথ্য উপাত্ত পর্যবেক্ষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, যখন ইন্টারনেট কিংবা মোবাইল ফোন থাকে না তখন আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় না। কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে এসব তথ্য ঢাকায় ঝড় সতর্কীকরণ কেন্দ্রে নিয়ে আসা যাবে। বর্তমানে দেশে ৪৭টি আবহাওয়া কেন্দ্র রয়েছে, আগামীতে আরও ২০০টি অটোমেটিক ওয়েদার স্টেশন স্থাপন করা হবে।

এখন থেকে তিন দিনের স্থলে ১০ দিনের পূর্বাভাস দেয়ার পাশাপাশি, দুর্যোগের দিনক্ষণ ও স্থায়িত্বকাল উল্লেখসহ আবহাওয়ার প্রতিঘণ্টার অগ্রগতি তুলে ধরার কথা জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।

তিনি বলেন, কোথায় কখন বৃষ্টি হবে, সেই বৃষ্টি ভারী নাকি মাঝারি হবে, আর্দ্রতা কেমন থাকবে তার সবই উল্লেখ থাকবে আবহাওয়া পূর্বাভাসে।

প্রাকৃতিক দুর্যোগে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সারাদেশে তথ্য উপাত্ত আদান-প্রদানে দেশের বিভিন্ন অঞ্চলে স্যাটেলাইট কেন্দ্র স্থাপনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দীন সেলিম বলেন, যখন দুর্যোগ হয় তখন পুরো যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায়। স্যাটেলাইটে যেহেতু ক্যাবলের কোনো ঝামেলা নেই, তাই এটি আবহাওয়ার তথ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, এই মুহূর্তে দেশের বিভিন্নস্থানে স্যাটেলাইট কেন্দ্র স্থাপন করলে আবহাওয়াসহ বিভিন্ন জরুরি তথ্য দ্রুত পৌঁছে দেয়া যাবে।

নিজস্ব স্যাটেলাইট ব্যবহার করে অঞ্চলভিত্তিক পরিবর্তনশীল আবহাওয়া পরিস্থিতি সরাসরি পেতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোহাম্মদ শাহ্ আলম।

তিনি বলেন, সারাদেশের হ্যাজার্ড ম্যাপ তৈরি করা হয়েছে এবং এর অ্যাকুরেসি ১০০ শতাংশ। এতে স্যাটেলাইট আমাদের সহায়তা করবে। এসব তথ্য মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে সারাদেশের মানুষের কাছে দ্রুত পৌঁছে দেয়া হবে। সূত্র : সময় টিভি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV