বাংলাদেশে বসে আবেদন করা যাবে ব্রিটিশ সেনাবাহিনীতে!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশসহ ৫৩টি কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা নিজ দেশে বসেই আবেদন করতে পারবেন ব্রিটিশ সেনাবাহিনীতে। এ ব্যাপারে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত আগামী সপ্তাহেই ঘোষণা করা হতে পারে। ব্রিটেনের সেনাবাহিনীতে কমনওয়েলথের নাগরিকরা সবসময়ই যোগ দিতে পারেন। তবে শর্ত ছিল আবেদন করার আগে তাকে অন্তত পাঁচ বছর ব্রিটেনে বসবাস করতে হবে। এখন সেই শর্ত পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে। ব্রিটিশ সৈন্যের ঘাটতি দিনে দিনে এতটাই বাড়ছে যে নিয়োগের রীতি শিথিল করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ভারত এবং বাংলাদেশসহ ৫৩টি কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা জীবনে কখনো ব্রিটেনে বসবাস না করেও ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন করতে পারবেন। বিবিসি
সর্বশেষ সংবাদ
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের